1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ শৈলকুপায় চলছে অবৈধ করাতকল - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহ শৈলকুপায় চলছে অবৈধ করাতকল

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ।
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২৮ Time View

ঝিনাইদহ শৈলকুপায় চলছে অবৈধ করাতকল

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ।
ঝিনাইদহের শৈলকুপায় সরকারী অনুমোদন ছাড়া যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ করাত কল (স-মিল)। নিয়মনীতি থোরাই কেয়ার করে অবৈধ করাত কলে প্রতিদিন সাবাড় হচ্ছে বনজ ও ফলদসহ নানা প্রজাতির গাছ। সেই সাথে সরকার হারাচ্ছে রাজস্ব। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়,বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা অবৈধ করাতকল উচ্ছেদের আদেশ দিলেও শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোকলেসুর রহমান অদ্যবধি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। অভিযোগ উঠেছে,অবৈধ করাতকল মালিকদের কাছ থেকে মাসোহারা নিয়ে তিনি অবৈধ করাত কল চালাতে দিচ্ছেন। সরেজমিনে দেখা যায়,শৈলকুপার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অর্ধশত স-মিল রয়েছে। লাইসেন্স ছাড়াই যুগের পর যুগ এসব স-মিলের মালিকরা ব্যবসা করে আসছে। স-মিল চালানোর ক্ষেত্রে সরকারের নিয়ম নীতি থাকলেও শৈলকুপা উপজেলা জুড়ে এ চিত্র ভিন্ন। বেশ কয়েকবার অভিযান চালিয়ে সতর্ক করা হলেও চোখের সামনে প্রশাসনকে তোয়াক্কা না করেই চলছে এসব স-মিল। অধিকাংশ স-মিল সড়কের পাশে হওয়ায় সড়কের ধার জুড়ে ফেলে রাখা হয়েছে শত শত গাছের গুঁড়ি। ফলে লোকজন মূল সড়কের উপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বন ও পরিবেশ অধিদপ্তরের তদারকির অভাবে রাস্তার পাশ,আবাসিক স্থান ও বাণিজ্যিক এলাকায় বসানো হয়েছে স-মিল। জানা যায়, শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর,কবিরপুর,সিনেমা হলরোড,ফাজিলপুর,চরআউশিয়া ছাড়াও উপজেলার বারইপাড়া,নাদপাড়া,গাড়াগঞ্জ,বসন্তপুর,সাধুহাটি,বরিয়া, কাতলাগাড়ি খুলুমবাড়ি,তমালতলা,কাচেরকোল,কচুয়া, মদনডাংগা,শেখপাড়া,আলমডাংগা,গাড়াখোলা,চড়ইবিল, ভাটই,লাঙলবাধ,ধাওড়া,রয়েড়া,বকশীপুর,হাটফাজিলপুর ও আবাইপুরসহ উপজেলার বিভিন্ন হাটবাজার সংলগ্ন ও লোকালয়ে এসব অবৈধ সমিল রয়েছে। এ সব করাতকলের কোনো বৈধ কাগজপত্র নাই। বেশকিছু করাতকল একেবারেই স্পর্শকাতর জায়গায় অবস্থিত। যদিও স-মিল স্থাপন বিধিতে বলা হয়েছে,সরকারি অফিস-আদালত,শিক্ষা প্রতিষ্ঠান,হাসপাতাল,স্বাস্থ্যকেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান,বিনোদন পার্ক,উদ্যান ও জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ কোনো স্থানের ২০০ মিটার এবং সরকারি বনভূমির সীমানার ১০ কিলোমিটারের মধ্যে স-মিল স্থাপন করা যাবে না। এ ছাড়া সকাল ৬টার আগে এবং সন্ধ্যা ৬টার পরে স-মিল চালানো যাবে না। সেইসাথে স-মিল চালানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু শৈলকুপার স-মিল মালিকরা এ সব আইন কানুন মানেন না। রয়েড়া বাজারে অবস্থিত লাইসেন্সবিহীন মায়ের দোয়া স-মিলের মালিক মোঃ রুবেল বলেন,আমরা এখনো লাইসেন্স পাইনি। তবে লাইসেন্সের জন্য আবেদন করেছি। লাইসেন্স না থাকার ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক স-মিল মালিক জানান,তারা লাইসেন্স ছাড়াই চলতে পারছেন। তাই লাইসেন্স করার দরকার পড়ে না। প্রতি মাসে তারা ঘাটে ঘাটে টাকা দিয়ে বছরের পর বছর করাত কল চালিয়ে যাচ্ছেন। শৈলকুপা উপজেলা স-মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইরাদ আলী বলেন, উপজেলাতে অর্ধশত স-মিল রয়েছে। এর মধ্যে হাতে গোনা কয়েকটি ছাড়া কোন স-মিলের লাইসেন্স নেই। মিল সমিতির সাধারণ সম্পাদক এলিট খন্দকার জানান, সমিতিভুক্ত সদস্যদের অনেকবার প্রয়োজনীয় কাগজপত্র করতে বলা হলেও উপজেলা বন বিভাগের কর্মকর্তার সাথে বিশেষ যোগাযোগ করে তারা মিল চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা মখলেসুর রহমান বলেন,শৈলকুপাতে কিছু কিছু স-মিলের লাইসেন্স থাকলেও বেশীরভাগ স-মিলের লাইসেন্স নেই। কিছুদিন আগেও আমরা অবৈধ কয়েকটি সমিলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলাম। কিন্তু তাদের সঙ্গে পেরে উঠছি না। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্ত বলেন, অভিযোগের ভিত্তিতে নোটিশ করা হয়েছে এবং আরো নোটিশ পাঠানো হবে। নোটিশের মেয়াদ পার হলেই অবৈধ স-মিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই