1. admin@banglarmuktokontho.com : admin :
বৈষম্যহীন,উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐকসঙ্গে কাজ করতে হবে-পাবনা জেলা প্রশাসক - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

বৈষম্যহীন,উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐকসঙ্গে কাজ করতে হবে-পাবনা জেলা প্রশাসক

এম এ আলিম রিপন,সুজানগর উপজেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

বৈষম্যহীন,উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐকসঙ্গে কাজ করতে হবে-পাবনা জেলা প্রশাসক

এম এ আলিম রিপনঃ পাবনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন বৈষম্যহীন, উন্নত, সমৃদ্ধ ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোমবার সকাল ১০টায় সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন,রাষ্ট্রের নিয়মানুযায়ী সকল কর্মকর্তাকে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। উপজেলার সকল সরকারি দপ্তর ও ভূমি অফিসসহ সব প্রতিষ্ঠানে জনগণ ঘুষমুক্ত ও হয়রানীমুক্ত সেবা পাবে। এই প্রতিষ্ঠানগুলো জনগণের। তারা যাতে প্রতিষ্ঠানে আসতে ভয় না পায় কর্মকর্তাদেরকে সেদিকে সজাগ থাকতে হবে। বৈষম্যহীন উন্নত এবং সমৃদ্ধ দেশ গড়তে হলে সবাইকে তাদের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শুধু বক্তব্য বিবৃতি দিলে হবেনা। বক্তব্য বিবৃতির সাথে কাজের মিল থাকলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম,উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস,নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জসিম বিশ্বাস, সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই খান সাগর,উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন,বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মানিকহাট মাদ্রাসার মুহতামিম মুফতি আক্তার হোসেন, ছাত্র প্রতিনিধি অন্তু কাজী,তৌফিক,ফজলে রাব্বী ও আরিফুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জেলা প্রশাসকের সমীপে সুজানগর উপজেলার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।এছাড়া এদিন উপজেলা পরিষদ চত্বরে কদবেল গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই