1. admin@banglarmuktokontho.com : admin :
৩৬তম সূর্যগিরি আশ্রমের প্রতিষাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,স্মরনিকা প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

৩৬তম সূর্যগিরি আশ্রমের প্রতিষাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,স্মরনিকা প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

৩৬তম সূর্যগিরি আশ্রমের প্রতিষাবার্ষিকী উপলক্ষে
আলোচনা সভা,স্মরনিকা প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টঃ স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকে: ৩৬তম সূর্যগিরি আশ্রমের প্রতিষাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,স্মরনিকা প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ গতকাল ১৭ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি সূর্যগিরি আশ্রমে সকালে সরণী প্রকাশ,আলোচনা সভা ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন ডা.বরুণ কুমার আচার্য বলাই ও ধীমান দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেড মাওলানা হাফেজ মোঃ আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ক জোনের সমন্বয়ক মোঃ আলাউদ্দিন,ডাক্তার আনিস উদ্দিন সোহেল,মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত রাসূল কায়েমা শাখার সভাপতি ওমর ফারুক,জ্যোতি ফোরামের উপদেষ্টা আবু শাহাদাত সায়েম সুমন,মাওলানা মোঃ ফারুক,মাস্টার গৌরাঙ্গ দত্ত, ও সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা তরুণ কুমার আচার্য কৃষ্ণ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টিটু চৌধুরী। বক্তারা বলেন মানবতার সেবায় এগিয়ে গিয়ে জাতি ধর্মের উর্ধ্বে অসাম্প্রদায়িক চিন্তায় সেবা করে যাওয়া ধর্মের মূল নির্যাস। সেই রূপ মাওলা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর মানবতার সেবার মিশনে সাড়া দিয়ে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা প্রতিবছর এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং অন্যান্য উৎসাহ মূলক কর্মকাণ্ড করে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই