1. admin@banglarmuktokontho.com : admin :
সাংবাদিকের ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার;দেশীয় অস্ত্র সহ পেশাদার তিন ছিনতাইকারী গ্রেফতার - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সাংবাদিকের ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার;দেশীয় অস্ত্র সহ পেশাদার তিন ছিনতাইকারী গ্রেফতার

রিপোর্টঃ সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী।।
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ Time View

সাংবাদিকের ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার;দেশীয় অস্ত্র সহ পেশাদার তিন ছিনতাইকারী গ্রেফতার

রিপোর্টঃ সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী।।
ঢাকার মোহাম্মদপুরের বসিলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মোঃ নাঈমুর রহমানের ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার ও দেশীয় অস্ত্রসহ পেশাদার তিন ছিনতাই কারীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। ইয়াছিন ওরফে ভাইয়া ইয়াছিন (২০) ২। মোঃ শিহাব (২২) ও ৩। মোঃ মানিক (২০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ক্যামেরার লেন্সসহ Nikon D-850 ক্যামেরা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি সামুরাই উদ্ধার করা হয়। শনিবার (১৬ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৫:০৫ ঘটিকায় মোহাম্মদপুর থানার গ্রীন ভিউ হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মোঃ নাঈমুর রহমান গত ১৩ নভেম্বর ২০২৪ খ্রি. অফিসের কাজ শেষে মোহাম্মদপুর থানার জাকির হোসেন রোডে অবস্থিত তার ভাইয়ের বাসায় আসেন। কাজ শেষে পায়ে হেঁটে মোহাম্মদপুর থানার বসিলায় অবস্থিত বড় ভাইয়ের বাসার উদ্দেশে রওয়ানা করেন। রাত আনুমানিক ০৯:৩৫ ঘটিকায় মোহাম্মদপুর থানার বসিলা রোডের সুজুকি বাইক সেন্টার সংলগ্ন কালভার্টের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা চারজন ছিনতাইকারী বাদীর গতিরোধ করে। ঐ সময় ছিনতাইকারীরা চাপাতি ও সামুরাই দিয়ে ভয়-ভীতি দেখিয়ে বাদীর নিকট থেকে নগদ সাত হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র,মানিব্যাগ,ক্যামেরার চার্জার,ব্যাটারী, মেমোরি কার্ডসহ একটি Nikon D-850 ক্যামেরা, Nikon 24-120 mm ক্যামেরার লেন্স,ক্যামেরার ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মোঃ নাঈমুর রহমান নিজে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় গত ১৬ নভেম্বর একটি মামলা দায়ের করেন। থানা সূত্র জানায়,তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার (১৬ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৫.০৫ ঘটিকায় মোহাম্মদপুরের গ্রীন ভিউ হাউজিং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত এজাহারনামীয় অপর পলাতক আসামি আশরাদুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই