1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি সভাপতির মতবিনিময় সভা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি সভাপতির মতবিনিময় সভা

মোজাম্মেল হক বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি সভাপতির মতবিনিময় সভা

মোজাম্মেল হক বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মনজুরুল ইসলাম এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে উপজেলা বিএনপির সভাপতির নিজস্ব বাড়িতে এ মতবিনিময় হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান আঙ্গুর,মীর কাশেম লালু,মোঃ শাহিনুর ইসলাম,রতন ঘোষ পীযুষ,মাজেদুর রহমান মাজেদসহ প্রমুখ। পৌর বিএনপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম বাহার এর সভাপতিত্বে বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মনজুরুল ইসলাম এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন,বিএনপি’র পক্ষ থেকে সকল রকমের সহযোগিতা করা হবে। সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা এবং এক প্লাটফর্মে ঐক্যবদ্ধভাবে রাখতে আশ্বাস প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম মাজু,জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ লাইছুর রহমান লিপু,উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মমতাজুল ইসলাম তাজু, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত জুলিয়াস জুয়েল,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তানভীর চৌধুরী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান,পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মোকাররম হোসেন পলাশ,সাংবাদিক মোঃ সিদ্দিক হোসেন,শকিম উদ্দিন আহমেদ,দশরথ রায় বাবুল, নাজমুল ইসলাম মিলন,আরমান,রেজা মোহাম্মদ তৌফিক উত্তম শর্মা,রঞ্জিত সরকার রাজ,আব্দুল জলিল,বিকাশ ঘোষ,ফেরদৌস ওয়াহিদ সবুজ,তোফাজ্জল হোসেন, প্রদীপ রায় জিতু,নাজমুল হোসেন,মোজাম্মেল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই