1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়া প্রেসক্লাব সাংবাদিকদের সাথে বিএনপি কেন্দ্রীয় নেতার মতবিনিময় - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

কেন্দুয়া প্রেসক্লাব সাংবাদিকদের সাথে বিএনপি কেন্দ্রীয় নেতার মতবিনিময়

মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ-
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

কেন্দুয়া প্রেসক্লাব সাংবাদিকদের সাথে বিএনপি কেন্দ্রীয় নেতার মতবিনিময়

মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ- নেত্রকোনার কেন্দুয়ায় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী শুক্রবার সন্ধায় কেন্দুয়া প্রেসক্লাব অডিটরিয়মে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। কেন্দুয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড.রফিকুল ইসলাম হিলালী বলেন, আমি ছোটবেলা থেকেই কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিক দের সাথে চলাফেরা করি। আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আপনারা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। আগামী দিনে আরও সাহসী ও সত্যের সাথে বস্তুনিষ্ঠ সংবাদিকতা করবেন এই প্রত্যাশা করি। আমি বড় নেতা হলেও আমিও যদি অন্যায় করি আমার বিরুদ্ধেও লিখবেন কোন আপত্তি নেই। সাংবাদিকরা জনগণের কল্যাণে কাজ করবেন আমি আপনাদের পাশে আছি-থাকবো। এসময় আরও বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু,প্রেসক্লাবের পক্ষে সিনিয়র সাংবাদিক হারেছ উদ্দিন ফকির,আশরাফ উদ্দিন ভূঁইয়া,রাখাল বিশ্বাস। অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট্য ব্যবসায়ী জসিম আহমেদ খোকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই