1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীতে স্বামী পরিত্যক্তা নারী সালমা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

রাজবাড়ীতে স্বামী পরিত্যক্তা নারী সালমা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী॥
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

রাজবাড়ীতে স্বামী পরিত্যক্তা নারী সালমা হত্যাকারীদের
গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী॥
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালমা আক্তার নামে এক স্বামী পরিত্যাক্তা নারী হত্যাকারীদের গ্রেপ্তার দাবীতে মানবন্ধন ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী।রশুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামবাসী উদ্দ্যোগে গোবিন্দপুর জামে মসজিদ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বহরপুর-রামদিয়া সড়কে বিক্ষোভ করে এলাকাবাসী।
এসময় বক্তৃতা করেন,জাহাঙ্গীর আলম,মোঃ আবুল কালাম আজাদ,মনিরুল ইসলাম মনির,আঃ রহিম মন্ডল প্রমুখ। পরে মসজিদ প্রাঙ্গণে সালমা হত্যার প্রতিবাদ ও মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন বর্তমানে এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আনাগোনা বেড়েছে। যার কারণে এলাকায় নানা অপকর্ম হচ্ছে। গত ১ নভেম্বর রাতে স্বামী পরিত্যাক্তা অসহায় সালমা আক্তারকে নির্মমভাবে হত্যা করে লেবু গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আজ পর্যন্ত এই হত্যাকান্ডের কোন রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন। ফলে আজ মানববন্ধন ও বিক্ষোভ করছেন। আশা করছেন দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জরিত ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করবে। উল্লেখ্য,গত ১ নভেম্বর রাতে গোবিন্দপুর গ্রামের সায়েল উদ্দিনের লেবু বাগান থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় সৈয়দ আলী মন্ডলের মেয়ে সালমা আক্তার (৩৫) এর মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে সৈয়দ আলী মন্ডল বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই