1. admin@banglarmuktokontho.com : admin :
শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগম (রা.) স্মরণে ফাতেহা শরীফ ও মিলাদ মাহফিল সম্পন্ন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগম (রা.) স্মরণে ফাতেহা শরীফ ও মিলাদ মাহফিল সম্পন্ন

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২২ Time View

শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগম (রা.) স্মরণে ফাতেহা শরীফ ও মিলাদ মাহফিল সম্পন্ন

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার।।
আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার মাদরাসা-ই-শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তনে মাইজভাণ্ডারী দর্শনের মহান সূর্য বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)’র জ্যেষ্ঠ কন্যা এসজেডএইচএম ট্রাস্টের চেয়ারপার্সন ও মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরীর সহধর্মিণী আওলাদে রাসুল (দ.) আওলাদে গাউসুল আযম শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগম (রাহ.)স্মরণে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ক,খ,গ, ঘ,ঙ জোন চট্টগাম মহানগরের সকল সাংগঠনিক সমন্বয়কারীদের ব্যবস্থাপনায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান মেহমান ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি ড.জসিম উদ্দিন চৌধুরী,কামাল উদ্দিন আহম্মদ,মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী জামে মসজিদের প্রাক্তন খতিব মাওলানা নুরুল ইসলাম ফোরকানী,এম মাকসুদুর রহমান হাসনু,মোহাম্মদ আলী, ফজলুল হক ফজু,শেখ মুজিবুর রহমান,কেন্দ্রীয় পর্ষদের সদস্যদের মধ্যে শাহেদ আলী চৌধুরী,শেখ মোকসেদুর রহমান দুলাল,বীর মুক্তিযোদ্ধা এম শামসুল ইসলাম, অ্যাড.রেজোয়া নুর সিদ্দিকী,দিদারুল আলম,রেজাউল আলী আযম চৌধুরী,আলী আহসান চৌধুরী ইবনুল, ইউসুফ আলী,নুরুল ইসলাম,কাজী নিজামুল ইসলাম, আজিজুল হক ভাণ্ডারী প্রমুখ। এছাড়াও চট্টগ্রাম মহানগর সকল জোন সমন্বয়কারী,ফটিকছড়ি,রাউজান,হাটহাজারী, রাঙ্গুনিয়া,বোয়ালখালী,পটিয়া,আনোয়ারা,কর্ণফুলী,বাঁশ খালী,চন্দনাইশ,সাতকানিয়া,আমিরাবাদসহ সীতাকুণ্ড ও মিরসরাই,খাগড়াছড়ি,রাঙ্গামাটি,চকরিয়ার সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দ ও চট্টগ্রাম মহানগর ক,খ,গ,ঘ,ঙ জোন নিয়ন্ত্রিত সকল শাখা কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ,দারিদ্রবিমোচন প্রকল্প যাকাত তহবিলের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আকতার মিয়া। সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ ওমর ফারুক। মিলাদ ক্বিয়াম ও মোনাজাত করেন প্রবীণ আলেমেদ্বীন মাওলানা নুরুল ইসলাম ফোরকানী। কোরআন তেলাওয়াত করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শহিদুল ইসলাম আরজু। নাতে রাসুল ও গজল পরিবেশ করেন রাহাত্তারপুল শাখার সহসাংগঠনিক সম্পাদক মো. মিনহাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই