1. admin@banglarmuktokontho.com : admin :
পীরগঞ্জে অনুজীব সার প্রকল্প উদ্বোধন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

পীরগঞ্জে অনুজীব সার প্রকল্প উদ্বোধন

লিমন সরকার (ঠাকুরগাঁও জেলা)প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

পীরগঞ্জে অনুজীব সার প্রকল্প উদ্বোধন?

লিমন সরকার (ঠাকুরগাঁও জেলা)প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে রাসায়নিক সার ও কীট নাশকের বিকল্প হিসেবে অনুজীব সার উৎপাদন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী রনসিয়া চন্দ্রা গ্রামে এইচ কে বহুমূখী খামারে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সিরাজুল ইসলাম। এ সময় টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের দিনাজপুরের পরিচালক আবু মোহাম্মদ আসাদুজ্জামান, মনিটরিং ও মুল্যায়ন কর্মকর্তা মশিউর রহমান,কৃষি সম্প্রসারল অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক জাহাঙ্গী আলম,প্রশিক্ষন কর্মকর্তা শামিমা নাজনীন,উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম,খামার মালিক আজাহারুল ইসলাম সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অনুজীব সার ব্যবহার করে খামারে আবাদ করা ধান,শাক সব্জি,মাল্টা,পেপে সহ বিভিন্ন ফসলের খেত পরিদর্শন করেন অতিথিরা।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা গন মাধ্যমকে জানান, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই জৈব পদ্ধতিতে উপকারী অনুজীব উৎপাদন করে কয়েক বছর ধরে ফসল চাষাবাদে সফলতা লাভ করেছেন কৃষক আজাহারুল ইসলাম। তার উৎপাদিত অনুজীব সার রায়সনিক সারের বিকল্প এবং নিরাপদ খাদ্য উৎপাদনে অত্যন্ত কার্যকর। কৃষকদের মাঝে এ সারের ব্যবহার বাড়াতে কৃষি বিভাগের পরামর্শে আজাহারুল ইসলাম তা বাণিজ্যিক ভাবে উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। এ সার ব্যবহার করার জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষদের উদ্বুদ্ধ করছি। এ সারের ব্যবহার বাড়লে রাসায়নিক সারের উপর নির্ভরতা কমার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই