1. admin@banglarmuktokontho.com : admin :
সেনবাগ বিএনপি অধ্যুষিত,কেউ অপকর্ম করে ছাড় পাবেনা:কাজী মফিজ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সেনবাগ বিএনপি অধ্যুষিত,কেউ অপকর্ম করে ছাড় পাবেনা:কাজী মফিজ

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

সেনবাগ বিএনপি অধ্যুষিত,কেউ অপকর্ম করে ছাড় পাবেনা:কাজী মফিজ

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:নোয়াখালীর সেনবাগে বিএনপি’র কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে মিছিল,গণ জমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির কাজী মফিজুর রহমান এর আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেনবাগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উৎসব মুখর মিছিল যোগে আলোচনা সভার স্হল সেনবাগ বাজারের জিরো পয়েন্টে গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে। গণ জমায়েত ও আলোচনা সভায় সাবেক ছাত্রনেতা ও সেনবাগ পৌর বিএনপি’র সদস্য মফিজুর রহমান ভিপি মফিজ এবং ৮নং বিজবাগ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হাসান চৌধুরী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক ওবায়দুল হক চেয়ারম্যান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা বিএনপি’র উপদেষ্টা সদস্য ও সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বিএবিএড,পৌর বিএনপি’র সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল,নোয়াখালী জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ৬নং কাবিল পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাহার,সেনবাগ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ৪নং কাদরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ওমর ফারুক ভিপি ওমর,সেনবাগ পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও পৌর বিএনপি’র সদস্য মোঃ জহিরুল ইসলাম লিটন,সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপি’র সদস্য মির্জা মোহাম্মদ সোলাইমান। কাজী মফিজুর বলেন,সেনবাগের প্রশাসন তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবে আমরা এটাই আশা করছি। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঊনার নির্দেশ দলের মধ্যে কোন চাঁদাবাজ রাখবেননা। উনি সেনবাগ নয় শুধু সারা বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করেছে,যাদের রেকর্ড আছে। এমন অনেক সিনিয়র নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। তিনি আরও বলেন,সেনবাগের আপামর জনসাধারণ সেনবাগের আগামী দিনের প্রতিনিধির পরিবর্তন চায়। সেনবাগ বিএনপি অধ্যুষিত। এখানে কেউ অপকর্ম করে ছাড় পাবেনা। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সদস্য মোঃ নাছির উদ্দিন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন সুমন,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী আজগর আলী শিবলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ আহম্মদ সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন মিয়াজি,পৌর ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ বিন আদনান,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক শাকিল,যুবদলের নেতা হেলাল,উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই