1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কালীগঞ্জে মাই ভিশন ইলেকট্রনিক্স পার্কে দুর্ধর্ষ চুরি - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহ কালীগঞ্জে মাই ভিশন ইলেকট্রনিক্স পার্কে দুর্ধর্ষ চুরি

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদাহ।।
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

ঝিনাইদহ কালীগঞ্জে মাই ভিশন ইলেকট্রনিক্স পার্কে দুর্ধর্ষ চুরি

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদাহ।।
ঝিনাইদহের কালীগঞ্জে অভিনব কৌশলে শোরুমের মাঝ বরাবর পূর্ব দিকের উপরের টিন কেটে “মাই ভিশন ইলেকট্রনিক্স পার্ক”নামের একটি শোরুমে চুরি হয়েছে।রাতের কোনো এক সময় নতুন বাজার পৌরসভা রোডে অবস্থিত শোরুমটিতে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় চুরির বিষয়টি উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন শোরুমের স্বত্বাধিকারী শাহাজাহান। মাই ভিশন ইলেকট্রনিক্স পার্কের স্বত্বাধিকারী শাহাজাহান জানান,শুক্রবাররাতে আনুমানিক ৯:৩০ মিনিটের দিকে শোরুম বন্ধ করে তিনি বাড়িতে যান। পরের দিন শনিবার সকাল ৯ টায় শোরুমের তালা খুলে দোকানে প্রবেশ করে দেখি ক্যাশ টেবিল এর উপর প্রয়োজনীয় কাগজপত্র সব এলোমেল অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখি পূর্ব দিকের মাঝ বরাবর উপরের টিন কেটে অজ্ঞাত ব্যক্তিরা আমার প্রতিষ্ঠানের প্রবেশ করে। এ সময় আমার সন্দেহ হলে ভিতরে যেয়ে দেখি আমার ক্যাশ ড্রয়ারে তালা ভেঙে ড্রয়ারে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং হ্যান্ড পার্সে থাকা ২০০ ইউ এস ডলার চুরি করে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মানিক চন্দ্র গাইন জানান,শোরুমে চুরির ঘটনা শুনে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী কর্তৃক একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে,আশা করছি দ্রুত সময়ের মধ্যে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই