1. admin@banglarmuktokontho.com : admin :
বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর কাজটি ঠিক হয়নি:রিজভী - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর কাজটি ঠিক হয়নি:রিজভী

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর কাজটি ঠিক হয়নি:রিজভী

স ম জিয়াউর রহমান:চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার।
বঙ্গভবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানোর কাজটি ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন,আমাদের জাতীয় জীবনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে হবে। এর আগে খন্দকার মোশতাকও বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ছিলেন। কিন্তু জিয়াউর রহমান আবারও তা টাঙিয়েছিলেন।
আজ ১২ নভেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি নামিয়েছিল উল্লেখ করে রিজভী বলেন,সাত নভেম্বর সিপাহি বিপ্লবের পর শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর আবার বঙ্গভবনে শেখ মুজিবুর রহমানের ছবি পূরণ করেন। আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন, আমি একটা সংবাদ দেখেছি,সেটা ধরেই বলছি-অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ…শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছেন। এতোদিন বলেছেন ঠিক আছে। কিন্তু সবকিছু তো একরকম হয় না। আমি মনে করি তার (শেখ মুজিবুর রহমান) ছবি নামিয়ে ফেলাটা ঠিক হয়নি।
আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই,উল্লেখ করে রিজভী বলেন,এজন্যই বলছি,শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি। তিনি বলেন,খন্দকার মোশতাক ছবি নামিয়েছে,জিয়াউর রহমান তুলেছেন। ইতিহাস বিচার করবে। সেই বিচারের ভার জনগণের। আমাদের জাতীয় জীবনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে হবে। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিব কারো গণতন্ত্রণের জন্য কোনো অবদান নেই মন্তব্য করে রিজভী বলেন,আজকে অহংকার করেন। আপনারা কেউ তো শেখ হাসিনার দুঃশাসন ঠেকাতে কিংবা মোকাবিলা করতে পারেননি। আমরা শেখ হাসিনাকে মোকাবিলা করেছি। রিজভী বলেন,বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে,মারা গেছে। চিকিৎসকরা রাতের পর রাত জেগে থেকে চিকিৎসা করেছে,ময়নাতদন্ত করেছে। আমরা হাসপাতাল ঘুরে-ঘুরে তাদের দেখতে গেছি। আপনার (উপদেষ্টা ও সচিব) কয়জন হাসপাতালে গিয়েছেন? আর আজকে অহংকার করেন,কথা বলতে চান না। আমরা আপনাদের চিনে রাখছি। আপনারা কারা? আপনারা শেখ হাসিনার দোসর। বিভিন্ন বিভ্রান্তিকর কথা তুলে আজকে সচিব ও যুগ্ম সচিব হচ্ছেন। উপদেষ্টার পদে আছেন। এর আগে গত ১১ নভেম্বর সোমবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়। ওই দিন দুপুরে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের ছবি দিয়ে এ সংক্রান্ত একটি পোস্ট করেন।
ছবিতে দেখা গেছে,উপদেষ্টা শপথ গ্রহণের স্থানে দাঁড়িয়ে রয়েছেন। গত রোববার শপথ গ্রহণের পেছনের দেওয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে।
ছবিটি পোস্ট করে মাহফুজ লেখেন,দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান,৭১ পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু,মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই