1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়ায় মাদক সেবকের অভিযোগে যুবকের দুই বছরের জেল - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

কেন্দুয়ায় মাদক সেবকের অভিযোগে যুবকের দুই বছরের জেল

মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ-নেত্রকোনা।।
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০০ Time View

কেন্দুয়ায় মাদক সেবকের অভিযোগে যুবকের দুই বছরের জেল

মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ-নেত্রকোনা।।
নেত্রকোনার কেন্দুয়ায় মাদক সেবনের অভিযোগে তোফায়েল আহমেদ নামের এক যুবককে দুই বছরের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।সোমবার (১১ নভেম্বর) ২০২৪ দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করা হয়েছে। আদালত পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,কেন্দুয়া উপজেলার চিরাং বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই যুবককে মাদক গাজা সেবন করতে দেখে তাকে আটক করে পুলিশ। এ সময় গাঁজা সহ গাঁজা সেবনের সর্ঞ্জামাদিও জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউ এন ও ইমদাদুল হক তালুকদার তোফায়েল আহমেদকে দুই বছরের কারাদন্ডাদেশ দেন।একই সাথে ১০০ টাকার জরিমানা ও করা হয়। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান সাজাপ্রাপ্ত ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রট ইউ এন ও ইমদাদুল হক তালুকদার এ সময় বলেন,মাদক শুধু ব্যাক্তি নয় সমাজের বিরাট ক্ষতি করে।পরিবার ধ্বংস করে দেয়।যেখানেই মাদক,সেখানেই প্রতিরোধ।মাদকের বিষয়ে জিরো টলারেন্স।কোন প্রকার ছাড় নেই।তিনি মাদক নির্মুলে সমাজের সকল মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই