1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জের জমি সংক্রান্ত মামলা সমন জারির পর বাদীর বাড়িতে হামলা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান নরসিংদীতে ডিএনসির অভিযান: গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সৎ ও নির্ভীক সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: মো. আজাদ খানকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক

বীরগঞ্জের জমি সংক্রান্ত মামলা সমন জারির পর বাদীর বাড়িতে হামলা

মোঃ মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:-
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১১ Time View

বীরগঞ্জের জমি সংক্রান্ত মামলা সমন জারির পর বাদীর বাড়িতে হামলা

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের শিবরামপুর চেয়ারম্যান পাড়া গ্রামের মৃত কফিল উদ্দিন এর ছেলে মোঃ মতিয়ার রহমানের ২৫ শতক দীর্ঘদিন ধরে মৃত হামিদুল ইসলাম সাবেক চেয়ারম্যান জোরপূর্বক ভোগদখ করে আসিল তার মৃত্যুর পর তার ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব উক্ত জমি চাষাবাদ করে আসতেছে গত ২৩/১০/২০২৪ ইং তারখি আদালতে মোহাম্মদ মতিউর রহমান বাদী হয়ে হাবিবুর রহমান ওরফে হাবিব ও মোঃ জাকারিয়া কে আসামি করে আদালতে মামলা করার পর গত ৮ /১১/ ২০২৪ ইং তারিখে সমন জারির কাগজ পেয়ে বাদী মতিয়ার রহমানের বাড়িতে কে বা কাহারা ইট পাটকেল নিক্ষেপ করে,এ ব্যাপারে মতিয়ার রহমান বীরগঞ্জ থানায় রবিবার রাতে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর প্রেক্ষিতে সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন কালে বাদী মতিউর রহমান বলেন ১৯৮৩ সালে মরহুম হামিদুল চেয়ারম্যান জীবিত থাকাকালীন সময়ে তার নিকট জমি বিক্রি করতে চাইলে তিনি জমি ক্রয় করতে চান এবং সাড়ে তিন হাজার টাকা প্রদান করেন। কিন্তু জমি রেজিস্ট্রেশন করতে কালক্ষেপণ করতে থাকেন এক পর্যায়ে হামিদুল চেয়ারম্যান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান ওরফে হাবিব ভোগ দখল করে আসছে। এ ব্যাপারে বিবাদী মোঃ হাবিবুর রহমান হাবিব এর সঙ্গে কথা বললে তিনি বলেন আমার মরহুম পিতা হামিদুল ইসলামের নিকট থেকে সেই সময় ৭০০০ টাকা গ্রহণ করেছেন কিন্তু জমি রেজিস্ট্রেশন চাইলে মতিউর রহমান তালবাহানা করে সময় ক্ষেপন করতে থাকেন। আমাদের কাছে কোন জমির রেজিস্ট্রেশন করার দলিল পত্র নেই। এ নিয়ে এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তি সহ সমস্যা সমাধানের জন্য বসলে একপর্যায়ে মতিয়ার রহমান জমি রেজিস্ট্রেশন করে দেওয়ার আশ্বাস প্রদান করেও জমি রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না। এ ব্যাপারে বাদী মোঃ মতিউর রহমানের বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দেন। সেই কারণে তিনি তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই