1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে আওয়ামীলীগের কর্মসূচি'র বিরুদ্ধে পলাশ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদীতে আওয়ামীলীগের কর্মসূচি’র বিরুদ্ধে পলাশ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

নরসিংদীতে আওয়ামীলীগের কর্মসূচি’র বিরুদ্ধে পলাশ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্ব ঘোষিত গুলিস্তানের জিরো পয়েন্টের কর্মসূচি’র বিরুদ্ধে পলাশ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আবদুল মঈন খানের নির্দেশে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা করে। এ সময় তারা‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও,গুঁড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো,আওয়ামী লীগের দালাররা হুঁশিয়ার সাবধান,আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁয় নাই,দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা,ছাত্রদল আসছে রাজপথ কাঁপছে,আমার ভাই মরল কেন? খুনি হাসিনার ফাঁসি চাই,হৈ হৈ রৈ রৈ”ছাত্রলীগ গেল কই’ ইত্যাদি স্লোগান দেয়। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন,ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ,পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আখলাদ,থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম অপু,ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম ও ফারিম সহ ছাত্রদলের বিভিন্ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন,গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা গুলিস্তানে কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে প্রস্তুত। খুনি হাসিনা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আবারও যেন সেই পথ তৈরি না হয়,আমরা ছাত্রদল ও সাধারণ জনগণ তা প্রতিহত করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই