1. admin@banglarmuktokontho.com : admin :
এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের সংগঠন ‘দ্য মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের সংগঠন ‘দ্য মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের সংগঠন
‘দ্য মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকে:গতকাল ৯ নভেম্বর শনিবার‘এস জেড এইচ এম ট্রাস্ট’নিয়ন্ত্রণাধীন মহিলাদের জ্ঞানানুশীলনমূলক সংগঠন‘দ্য মেসেজ’কর্তৃক আয়োজিত মাসিক মহিলা মাহফিল নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ কুন্জে আফিয়াতে অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তা এবং রোকসানা আক্তারের সঞ্চালনায়“ ইসলামের ঐতিহ্য:প্রসঙ্গ আউলিয়ায়ে কেরামের মাজার” বিষয়ে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্। অনুষ্ঠানের নির্ধারিত বিষয়ের উপর সম্মানিত আলোচক বলেন,অলি-আল্লাহর মাজার ইসলামী ঐতিহ্যের অংশ। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ্পাক নবি-রাসুলগণের সাথে সাথে আউলিয়ায়ে কেরামের মর্যাদার কথা উল্লেখ করেছেন। আউলিয়ায়ে কেরামের ওফাতের পর তাঁদের রওজা শরিফ জেয়ারতের সুব্যবস্থার জন্য মাজার নির্মাণ করা হয়। অলি-আল্লাহ্গণের মাজার নির্মাণ করা মূলতঃ ইসলামী ঐতিহ্যেরই একটি অংশ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাদিয়া ইসলাম,নাতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন ওয়াজিহা রহমান প্রিয়ন্তী এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সিদরাতুল মুনতাহা। পরিশেষে মিলাদ কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই