1. admin@banglarmuktokontho.com : admin :
লক্ষ্মীপুরে গুড নেইবারস বাংলাদেশ৩ খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে গুড নেইবারস বাংলাদেশ৩ খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান।

মো:নুর হোসেন (লক্ষ্মীপুর) প্রতিনিধি-
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২০ Time View

লক্ষ্মীপুরে গুড নেইবারস বাংলাদেশ৩ খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান।

মো:নুর হোসেন (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে গুডনেইবারস বাংলাদেশ বন্যা কবলিত এলাকা রামগতি-কমলনগরে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এম মাঈন উদ্দিন মাইনুল গুড নেইবারস বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর। জাপান প্লাটফর্ম এর অর্থায়নে রামগতি-কমলনগরে দশ হাজার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য সহায়তা ও চার হাজার আটশ মানুষকে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরন করেন। ৯ নভেম্বর সকাল ১১টায় রামগতি উপজেলা আজাদ নগরে উত্তর চর আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়ন কেন্দ্রে এক হাজার পঞ্চাশ জনের মাঝে খাদ্য সহায়তা ও চারশ জনকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রজেক্ট কোর্ডিনেটর গুড নেইবারস জাপান মিস ইউকি ইউশমোরা,ডা:মো:মাসুদ জাহান মাহমুদ আবাসিক মেডিকেল অফিসার স্বাস্থ্য কমপ্লেক্সে রামগতি,মাওলানা আবুল খায়ের সুপার পাটোয়ারীর হাট মহিলা দাখিল মাদ্রাসা। মো:আফসার উদ্দিন অর্থ ব্যবস্থাপক গুড নেইবারস বাংলাদেশ,মো:সাইফুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা,মো:পারভেজ আহমেদ স্বাস্থ্য কর্মকর্তা,রিফাত আল মাহমুদ প্রোগ্রাম অফিসার সহ গুড নেইবারস বাংলাদেশ এর আরো অন্যান্য উপস্থিত ছিলেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন,গত ২২ আগষ্ট থেকে টানা বৃষ্টিতে বন্যা সৃষ্টির পর থেকে বিভিন্ন সামাজিক সংগঠন,এনজিও সর্বক্ষণ ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে। সর্বশেষ গুড নেইবারস বাংলাদেশ রামগতিতে ছয় হাজার মানুষকে খাদ্য সহায়তা ও প্রায় আড়াই হাজার মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান করায় রামগতি বাসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গুড নেইবারস বাংলাদেশের এসব সামাজিক কাজে অবশ্যই প্রশংসার দাবিদার। প্রসঙ্গত গত ২৬ অক্টোবর থেকে গুড নেইবারস বাংলাদেশ রামগতি-কমলনগরে মোট দশ হাজার মানুষকে খাদ্য সহায়তা ও চার হাজার আটশ মানুষকে চিকিৎসা সহায়তায় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডা. সবুজ,ডা.মেহরাজুল,ডা.শুভ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই