1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলবাড়ীতে হিন্দু ধর্মালম্বীদের সূর্য্য পূজা (ছট পূজা) অনুষ্ঠিত।। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ফুলবাড়ীতে হিন্দু ধর্মালম্বীদের সূর্য্য পূজা (ছট পূজা) অনুষ্ঠিত।।

মো.ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

ফুলবাড়ীতে হিন্দু ধর্মালম্বীদের সূর্য্য পূজা (ছট পূজা) অনুষ্ঠিত।।

মো.ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ,উদ্দীপনার মধ্য দিয়ে দুইদিন ব্যাপী হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য্য পূজা (ছট পূজা) অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীর ছোট যমুনা নদীর পূর্ব তীরে শুরু হওয়া এই পুজা আজ ৮ নভেম্বর শুক্রবার সুর্য্য উদয়ের সঙ্গে সঙ্গে শেষ হয়। স্বামী,সন্তান ও সংসারের মঙ্গলের জন্য সূর্য্য দেবতার কৃপালাভের আশায় হিন্দু সম্প্রদায়ের নারীরা নিজ নিজ বাড়ী থেকে ডালায় কুলা ভর্তি বিভিন্ন ফলমূল,নিজের তৈরি বিভিন্ন মিষ্টি মিষ্টান্ন,আটার তৈরি ঠেকুয়াসহ বিভিন্ন প্রসাদ সাজিযয়ে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর ) বিকেলে নদীর তীরে সূর্য্য দেবতার কৃপা লাভের আশায় সূর্য্যরে দিকে তাকিয়ে প্রার্থনা করেন উপবাস থাকা নারীরা। সূর্যাস্তের পর নারীরা কুলার প্রসাদ ডালায় উঠিয়ে নিয়ে ফিরে যান নিজ নিজ বাড়ীতে। পরদিন আজ শুক্রবার (৮ নভেম্বর) রাত দুইটার পর থেকে আবারো ফিরে আসেন নদীর তীরে কুলার প্রসাদ সাজিয়ে প্রতিক্ষায় থাকেন সুর্য্যে উঠার। সূর্য্য ওঠার পর থেকেই নদীর তীরে অবস্থানরত নারীরা সূর্য্য দেবতার কৃপালাভের জন্য নদীতে স্নান শেষে কুলায় ভর্তি প্রসাদ নিয়ে অর্ঘ দেন সূর্য্য দেবতার উদ্দেশ্যে প্রসাদ অর্ঘ শেষে বিবাহিতা নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বর্তমান সময়ে পুজা উদযাপনে কেমন পরিবেশ রয়েছে সে বিষয়ে পুজা দর্শনে আসা দর্শনার্থী ও পুজা উদযাপন কমিটির সদস্যরা বলেন। ফুলবাড়ী উপজেলা কেন্দ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সদস্য সঞ্জয় প্রসাদ গুপ্ত বলেন,সূর্য্যপোসনার উৎসব ভারতে বিহার,ঝাড়খন্ড,উত্তর প্রদশসহ নেপালের অবাঙালি হিন্দু ধর্মালম্বীরা পালন করে থাকেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় ভাবে এই সূর্য্যপূজাকে স্থানীয়াবে ছট পুজা বলা হয়। এবং সেটা প্রতিবছর ছট পূজার আয়োাজন করা হয়। ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান পূরহিত শ্রী সুদামা উপাধ্যয় বলেন,সূর্য্য পূজা (ছট পূজা) মূলত অবাঙালি হিন্দু ধর্মালম্বী নারীরা স্বামী সন্তান ও সংসারের মঙ্গলার্থে সূর্য্য দেবের কৃপা লাভের আশায় নদীর তীরে সূর্য্য পূজা (ছট পূজা) করে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই