1. admin@banglarmuktokontho.com : admin :
বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

স ম জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ বিএন‌পি নেতা মো.জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করেছে যৌথ বাহিনী। আজ ৭ নভেম্বর ভোরে মির্জাগঞ্জ উপজেলার উত্তর সু‌বিদখালী এলাকার নিজ বাসা থে‌কে তাকে আটক করা হ‌য়। আটক জাহাঙ্গীর ফরা‌জি‌ মির্জাগ‌ঞ্জ উপজেলা বিএন‌পির সাধারণ সম্পাদক ও মৃত মোতালেব ফরাজির ছেলে। আটকের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে জাহাঙ্গীর ফরা‌জি‌র বাড়ি তল্লাশি করা হয়। এ সময় বাড়ির দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল,একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের প‌রে তা‌কে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন,বিএন‌পি নেতা জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তু‌তি চল‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই