1. admin@banglarmuktokontho.com : admin :
আওয়ামী দুঃশাসনের সকল অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি:খায়রুল কবির খোকন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

আওয়ামী দুঃশাসনের সকল অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি:খায়রুল কবির খোকন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১১২ Time View

আওয়ামী দুঃশাসনের সকল অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি:খায়রুল কবির খোকন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ “এরশাদের জাতীয় পার্টি,একটি কুলাঙ্গার জাতীয় পার্টি“ বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএন পির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশে আওয়ামীলীগের দুঃশাসনের ১৬ বছরের সকল অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি। তারাই আওয়ামী লীগ সরকারকে টিকিয়েছে। তিনি বুধবার (০৬ নভেম্বর) বিকালে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কাজী আবুল হাশেম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। খায়রুল কবির খোকন আরও বলেন, বিশ্বের ইতিহাসে,গণতন্ত্রের ইতিহাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ আসনে জয়ের ইতিহাস নাই। শেখ হাসিনা প্রশাসন কে ব্যবহার করে,বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে সেটা করেছিল। ভারত থেকে পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে এরশাদকে নির্বাচনে নিল। ২০১৪ এবং ১৮ সালে তারা নির্বাচনে গিয়েছিল এবং আমাদেরকে দুই মাস আগে জেলে নিয়েছিল। বিএনপির যুগ্ম মহাসচিব খোকন বলেন জনগণ ভোট দেয়ার জন্য বসে আছে কিন্তু সরকার এখনও পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না। জনগণ চায় অনতিবিলম্বে একটি রোডম্যাপ করে,সংস্কার শেষ করে নির্বাচনের দিনতারিখ করা হউক। যদি সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করা হয় জনগণ কিন্তু রাস্তায় নেমে আসবে। হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল কবির ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের,গোলাম কবির কামাল,ফারুক উদ্দিন ভুইয়া,সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধূরী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,জেলা যুবদলের সভাপতি আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ,হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই