1. admin@banglarmuktokontho.com : admin :
অভয়নগরে যৌথ অভিযানে পিস্তল-গুলি ও মাদকসহ আটক ২ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

অভয়নগরে যৌথ অভিযানে পিস্তল-গুলি ও মাদকসহ আটক ২

বি এম শামসুর রহমান জসিম ব্যুরোচিত,খুলনা।।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

অভয়নগরে যৌথ অভিযানে পিস্তল-গুলি ও মাদকসহ আটক ২

বি এম শামসুর রহমান জসিম ব্যুরোচিত,খুলনা।।
যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা বুলেট ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার একতারপুর ও তালতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক মো. নুরুজ্জামান রিপন (৪০) উপজেলার একতারপুর গ্রামের মো. মনিরুজ্জামান ফকিরের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

অপর আটক এনামুল হাসান ইমন (২৮) উপজেলার তালতলা গ্রামের মো. আব্দুস সবুর সরদারের ছেলে। তার কাছ থেকে ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল এমএস আঙ্গুর (যৌন উত্তেজক) ওষুধ উদ্ধার করা হয়।

আজ বুধবার (৬ নভেম্বর) সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি চৌকশ দল উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেটসহ নুরুজ্জামান রিপন নামে এক যুবককে আটক করা হয়।

একই দিন রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার তালতলা গ্রামে অভিযান চালিয়ে ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল এমএস আঙ্গুর (যৌন উত্তেজক) ওষুধসহ এনামুল হাসান ইমন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই