1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা! - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা!

এস এম আবু ঈসা,কালিয়া (নড়াইল জেলা প্রতিনিধি)
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১১২ Time View

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

এস এম আবু ঈসা,কালিয়া (নড়াইল জেলা প্রতিনিধি)
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবারদিন গতরাত ১০ টার দিকে প্রতিপক্ষ গ্রæপের লোকজন দেশীয়অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। নিহত সুলতান উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলেক মোল্যার ছেলে। জানাযায়,উপজেলার চাঁদপুর গ্রামে আধিপত্য বিস্তারকরাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জামাল হোসেন এবং তাঁর প্রতিপক্ষ শরিফুল ইসলামের লোক জনের মধ্যে অতিসম্প্রতি উত্তেজনা চলে আসছিল। সোমবার রাতে গ্রামের মধ্য পাড়ায় দু’গ্রæপের লোক জনের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে শরিফুল গ্রæপের সমর্থক সুলতান মোল্যাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। তখনতিনি ঘটনাস্থলেই মারাযান। এ সময় উভয় গ্রæপের ৫-৬ জন আহত হন। হত্যাকান্ডের জেরে প্রতিপক্ষরা জামাল গ্রপের ৪-৫টি বাড়ি ভাংচুর, ৯-১০টি গরু, স্বর্ণালংকারও মূল্যবান জিনিস পত্র লুটপাট করে নিয়ে গেছে।
কালিয়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থলে ছুটেযায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে পরিবেশ এখন শান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই