1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীতে সংবাদ প্রতিনিধির উপর হামলা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

রাজবাড়ীতে সংবাদ প্রতিনিধির উপর হামলা

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

রাজবাড়ীতে সংবাদ প্রতিনিধির উপর হামলা

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীর বালিয়াকান্দি হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সংবাদের বালিয়াকান্দি প্রতিনিধি সনজিৎ কুমার দাসের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২ টার সময় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ হামলার ঘটনা ঘটে।
হামলার স্বীকার সাংবাদিক সবজিৎ কুমার দাস বলেন, হাসপাতালে কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেল চোর ফুলবাড়ী ভীমনগর গ্রামের ইদ্রিস ফকিরের ছেলে রানাকে আটক করে মারধর করছিল। ওই সকল ছাত্রদেরকে ১০-১২ মিলে পাল্টা মারধর করে চোরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মারধর দেখে এগিয়ে গেলে আমার উপর হামলা করে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ীতে রয়েছি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবী জানাচ্ছি।
তিনি আরও বলেন, হাসপাতালের ডাব চুরি, ভ্যান চুরি, মোটরসাইকেল চুরি হচ্ছে। সিসি টিভি ফুটেজ দেখলে বোঝা যাবে।
এ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, চোর রানা ফকিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১৩৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই