1. admin@banglarmuktokontho.com : admin :
ভেড়ামারা কোদালিয়া পাড়ায় সোহেলের বাড়ি ও দোকান ঘরে ভাঙচুর লুটপাট - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

ভেড়ামারা কোদালিয়া পাড়ায় সোহেলের বাড়ি ও দোকান ঘরে ভাঙচুর লুটপাট

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

ভেড়ামারা কোদালিয়া পাড়ায় সোহেলের বাড়ি ও দোকান ঘরে ভাঙচুর লুটপাট

মোহন ইসলাম,স্টাফ রিপোর্টারঃ-কুষ্টিয়া জেলা। গতকাল শনিবার রাত আনুমানিক এগারোটার সময় ১৫/১৬ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিতে ভেড়ামারা কোদালিয়া পাড়া কালুর মোড় সংলগ্ন সোহেলের বাড়ি এবং দোকানে হামলা করেছে। এ সময় লুটপাটের ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ এসেছে। ঘটনার বিবরনে জানা যায় সোহেল তার দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পরপরই একটি দল যার নেতৃত্বে ছিল জাহাঙ্গীর সরদারের ছেলে তারা সোহেলের নাম ধরে ডাকাডাকি করে ও গালিগালাজ করতে থাকে। এ সময় তারা বাড়ির গেটে টিনের উপরে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে বাড়ির দরজায় সজোরে আঘাত করে এবং ধারালো অস্ত্রের কোপ মারে। এ সময় তারা সোহেলের পিতাকে জোরপূর্বক টেনে হেঁচড়ে বের করে রাস্তার উপরে নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের সদস্যরা এবং শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় টাকা পয়সা লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে। এই ঘটনার পর থেকে উক্ত পরিবারে এবং আশেপাশের বাড়ি ঘরের লোকজনের মধ্যে ব্যাপক আতংক বিরাজ করছে। উল্লেখ্য জাহাঙ্গীর সরদার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মর্মে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই