1. admin@banglarmuktokontho.com : admin :
শনিবার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

শনিবার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১১১ Time View

শনিবার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন ও আশপাশের এলাকায় আগামীকাল ২ নভেম্বর শনিবার সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ ১ নভেম্বর শুক্রবার ডিএমপি এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল ২ নভেম্বর শনিবার পাইওনিয়ার রোড ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ নিষিদ্ধ করা হলো।
উল্লেখ্য, পাইওনিয়ার রোড ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইল ঠিকানাটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। গতকাল এই কার্যালয়ে ভাঙচুর চালানো হয় ও আগুন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই