1. admin@banglarmuktokontho.com : admin :
কাঠালিয়ায় বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ মামলা প্রত্যহারের দাবিতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

কাঠালিয়ায় বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ মামলা প্রত্যহারের দাবিতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৪২ Time View

কাঠালিয়ায় বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ মামলা প্রত্যহারের দাবিতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধিঃ কাঠালিয়া উপজেলা বিএনপিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে মামলা দেওয়ার প্রতিবাদে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে। আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন লিখিত বক্তব্য পাঠ করেন, তিনি জানান গত ২৮ অক্টোবর ঝালকাঠি আদালতে উপজেলার লতাবুনিয়া গ্রামের মোঃ শিপন শিকদার বিএনপির নেতা দাবি করে যে মামলা দায়ের করেছেন এ মামলার সাথে স্থানীয় বিএনপি জড়িত নয়। সে ব্যক্তিগত স্বার্থে বিএনপির নাম ভাঙ্গিয়ে এ মামলা দায়ের করেছেন। এ মামলার দ্বারা কাঠালিয়া উপজেলা বিএনপিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করেছে শিপন। আমারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে মামলাটি আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর ও সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক-২ মোঃ শাহীন হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, জাকির হোসেন মন্টু হাওলাদার, আঃ ছালাম আকন ও মোঃ রফিকুল ইসলাম ঘরামী সহ যুব দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই