1. admin@banglarmuktokontho.com : admin :
সুজনগর পৌর বাজারে চুরি রোধে বণিক সমিতির সভা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সুজনগর পৌর বাজারে চুরি রোধে বণিক সমিতির সভা

এম এ আলিম রিপন,সুজানগর প্রতিনিধি পনাবনা।।
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ Time View

সুজনগর পৌর বাজারে চুরি রোধে বণিক সমিতির সভা

এম এ আলিম রিপন,সুজানগর প্রতিনিধি পনাবনা।। সুজানগর পৌর বাজারের বিভিন্ন দোকানে চুরি বন্ধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে রাজনৈতিক ব্যক্তিবর্গ,পৌর বাজার বণিক সমিতি ও পৌর বাজারের ব্যবসায়ীদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। সুজানগর বাজার বণিক সমিতির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাসের আহ্বানে ও সভাপতিত্বে এবং সুজানগর বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ আবুল বাছেত বাচ্চুর সঞ্চালনায় বাজার বণিক সমিতির কার্যালয় চত্বওে সোমবার রাতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন,পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাস,বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক মন্ডল,রেজাউল মন্ডল,শফিকুল ইসলাম বাবু খান,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস,পৌর জামায়াতের আমীর ফারুক-ই-আযম,উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক জাকির হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল,পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল আলমগীর,বাবলু কুমার সাহা,রাশেদুল ইসলাম বাবু মন্ডল,আব্দুস সাত্তার, শ্রী অশোক কুমার,মতিউর রহমান মধু,আব্দুল আলিম, সাদিকুল ইসলাম নাইস ও মোশারফ হোসেন প্রমুখ।সভায় আজম আলী বিশ্বাস বলেন,ব্যবসায়ীদের দুঃখ-কষ্ট আমাদেরই দেখতে হবে। মাঝের মধ্যেই বাজারের বিভিন্ন দোকানে চুরি তা মেনে নেয়া যায় না। অপরাধী যেই হউক তাকে আটক করতেই হবে প্রশাসনকে।তিনি বলেন, অপরাধীর পরিচয় সে অপরাধীই। অপরাধীকে ছাড়িয়ে আনার ব্যাপারে আমরা কোন তদবির করবো না।বাজারে চুরি বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিকভাবে এবং বণিক সমিতির পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে উল্লেখ করে তিনি বলেনব্যবসায়ী সমিতির নেতাদের চুরি, ডাকাতি বন্ধে আরো সোচ্ছার হতে হবে তা না হলে এসব ঘটনা দিন দিন বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। সভায় সুজানগরবাজার বণিক সমিতির সদস্যবৃন্দ,পৌর বাজারের ব্যবসায়ীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সুজানগর বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ ২০১৮ সালে গঠিত বাজার বণিক সমিতির এ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের পরামর্শ ও মতামত প্রদান করেন বণিক সমিতির নেতৃবৃন্দের নিকট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই