1. admin@banglarmuktokontho.com : admin :
চৌদ্দগ্রাম উপজেলার স্বামীর ২য় বিয়ের খবর শুনে স্ত্রীর আত্মহত্যা। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
আজ রবিবার ৩.রা, মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। নরসিংদীতে RAB বাহিনীর অভিযানের খবরে ছাদ থেকে লাফ, মাদক মামলার আসামি কাসেমের মৃত্যু টাউয়াদিতে চার দিনেও মেলেনি সহায়তা, খোলা আকাশের নিচে মানবেতর জীবন বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নড়াইলে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার কোটচাঁদপুরে বাছুরসহ গাভী জবাই,মাংস ব্যবসায়ীর অর্থদণ্ড গণমাধ্যম নীতিমালা বাস্তবায়নে সমন্বয়ের অভাব, নকল সাংবাদিক দমনে স্বচ্ছতার তাগিদ বিশ্লেষকদের নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: অধিকার রক্ষার লড়াই হোক উৎসবের চেয়েও বড় হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি।

চৌদ্দগ্রাম উপজেলার স্বামীর ২য় বিয়ের খবর শুনে স্ত্রীর আত্মহত্যা।

স্টাফ রিপোর্টারঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ।।
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২৯ Time View

চৌদ্দগ্রাম উপজেলার স্বামীর ২য় বিয়ের খবর শুনে স্ত্রীর আত্মহত্যা।

স্টাফ রিপোর্টারঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ।। কুমিল্লা জেলা চৌদ্দগ্রামে স্বামীর ২য় বিয়ের খবর শুনে রাফেয়া আক্তার (২১) এক গৃহবধু গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের আতাকরা গ্রামের ওমান প্রবাসী ওবায়দুল ইসলামের স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাসেম সবুজ। স্বাস্থ্যকপ্লেক্স সূত্রে জানা গেছে সোমবার বিকেল ৩ টায় রাফেয়া আক্তারকে তার স্বামী ওবায়দুল ইসলাম ও এক নারী প্রতিবেশিসহ হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার গলায় কালো জখমের চিহ্ন দেখা যায়। ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে,রাফেয়ার স্বামী ওবায়দুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর স্ত্রীকে না জানিয়ে ২য় বিয়ে করেন। স্বামীর ২য় বিয়ের খবরটি ১ম স্ত্রী রাফেয়া সোমবার দুপুরে জেনে যায়। ক্ষোভে তিনি বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাস দিয়ে আত্মহত্যা করে। তার স্বামী ওবায়দুল ইসলাম ও একনারী প্রতিবেশি সহ হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাফেয়ার চাচা শশুড় খোকন মিয়া বলেন,ওবায়দুল ইসলাম ১৫ দিনের ছুটিতে ওমান থেকে দেশে আসে। দেশে আসার আগে ওবায়দুল মুঠোফোনে ঢাকার এক মেয়েকে বিয়ে করে। বিষয়টি সোমবারে ১ম স্ত্রী জেনে যায়। তারপরও সে সকলের অজান্তে স্বামীর উপরে অভিমান করে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। কর্তব্যরত চিকিৎসক আবুল হাসেম সবুজ বলেন হাসপাতালে আনার আগেই রাফেয়ার মৃত্যু হয়। তার গলায় কালো জখমের দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে সে গলায় ফাস দেওয়ার কারণে মৃত্যু হয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান বলেন গলায় ফাস দিয়ে এক গৃহবধুর আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই