1. admin@banglarmuktokontho.com : admin :
সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকার - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান নরসিংদীতে ডিএনসির অভিযান: গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সৎ ও নির্ভীক সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: মো. আজাদ খানকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক

সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকার

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৯ Time View

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থন হারাবে,,(স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকেঃ)
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান শাহসুফি শাহ্জাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন,বর্তমান সরকার ছাত্র জনতার গণঅভ্যূত্থানের সরকার,ফলে স্বৈরাচারের বিধায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার বাহিরে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। সাধারণ মানুষের জীবনযাপনে খুবই কষ্ট হচ্ছে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রনে এনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থন হারাবে।
গত ২৬ অক্টোবর (শনিবার) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত বিএসপির চট্টগ্রাম,খাগড়াছড়ি,রাঙামাটি, বান্দরবান,কক্সবাজার ও ফেনী জেলা এবং জেলাসমূহের আওতাধীন থানা/উপজেলা সমূহের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএসপি চেয়ারম্যান। বিএসপি চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত যৌথ প্রতিনিধি সভায় তিনি আরো বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের এমন কিছু করা উচিত নয়,যাতে পরবর্তীতে দেশে বিভিন্ন সংকট তৈরী হয়। তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য পার্টির নেতা কর্মীদের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করে প্রস্তুতির নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন,বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাড.কাজী মহসীন চৌধুরী। যৌথ সভায় বিশেষ অতিথি ছিলেন বিএসপি শ্রম বিষয়ক সম্পাদক কাজী মো:শহীদ উল্লাহ,বিএসপির স্থায়ী পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক মো:ইব্রাহিম মিয়া,কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.নুরুল আনোয়ার হিরন,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহ আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় সদস্য মো:মহিউদ্দীন,চট্টগ্রাম জেলা উপদেষ্টা পরিষদ সদস্য পীর সামশুল আলম সানজুরি। বিএসপি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো:জসিমউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন,ফেনী জেলা সভাপতি আবু তাহের,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তবারক হোসেন সোহেল,খাগড়াছড়ি জেলা সভাপতি মো: আলা উদ্দিন,কক্সবাজার জেলা সমন্বয়ক হাফেজ মাওলানা কেরামত আলী,মিরশরাইল উপজেলা সভাপতি মো: নুরুল করিম আবসার,শাহজাদা মো:মিজানুর রহমান সানজুরি,হাটহাজারী উপজেলা সভাপতি ফয়জুল করিম আরমান,চট্টগ্রাম বায়জিদ থানার সভাপতি ডা.মো: রাসেল প্রমুখ। যৌথ প্রতিনিধি সভায় ছয়টি জেলার ৩১টি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই