1. admin@banglarmuktokontho.com : admin :
সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আটক কারাগারে প্রেরণ - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান নরসিংদীতে ডিএনসির অভিযান: গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সৎ ও নির্ভীক সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: মো. আজাদ খানকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আটক কারাগারে প্রেরণ

স,ম,জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার সমগ্র বাংলাদেশ।
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৪ Time View

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আটক কারাগারে প্রেরণ

স ম জিয়াউর রহমান,স্টাফ রিপোর্টার সমগ্র বাংলাদেশ।
বিএনপি কর্মী মকবুলকে হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য,সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ ২৭ অক্টোবর রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঠিক সন্ধ্যার আগে মোশারফ হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই নাজমুল হাচান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আজ ২৭ অক্টোবর রবিবার সকালে রাজধানীর বাসা থেকে তাকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ,মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন,মোশারফ হোসেনের বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তথ্য প্রমাণ যাচাই-বাছাই করা হচ্ছে। এ কারণে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। এদিকে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য,বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোশাররফ হোসেন কে আটক করায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন,বর্ষিয়ান রাজনীতিবিদ,বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোশাররফ হোসেন কে আটক করে কারাগারে পাঠিয়ে অবৈধ সরকার তার মুখোশ উন্মোচন করেছেন। তারা অবিলম্বে তার মুক্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই