1. admin@banglarmuktokontho.com : admin :
এস জেড এইচ এম ট্রাস্ট’নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন‘আলোর পথে’র ব্যবস্থাপনায় মহিলা মাহফিল অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

এস জেড এইচ এম ট্রাস্ট’নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন‘আলোর পথে’র ব্যবস্থাপনায় মহিলা মাহফিল অনুষ্ঠিত

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ Time View

এস জেড এইচ এম ট্রাস্ট’নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন‘আলোর পথে’র ব্যবস্থাপনায় মহিলা মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
এস জেড এইচ এম ট্রাস্ট’নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন আলোর পথে’র ব্যবস্থাপনায় অক্টোবর মাসের মাহফিল নগরের নতুন চান্দগাঁও থানার উত্তর পাশে রূপালী আবাসিক গেইট সংলগ্ন ডিউ উদয়ন ভবনস্থ ট্রাস্ট মিলনায়তনে গত ২৬ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সদস্য সৈয়দা আকলিমা ফাতেমা’র তত্ত্বাবধানে সাদিয়া সুলতানা ও আলিশা আকতারের সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা,নাতে রাসূল (সা:) পরিবেশন করেন সানজিনা ইসলাম,মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন নার্গিস আক্তার চৌধুরী এবং‘ইসলামের ইতিহাস-ঐতিহ্যে রবিউস সানি মাস’শীর্ষক তথ্যকণিকা উপস্থাপন করেন নওশীন আরা। মাহফিলের নির্ধারিত’গাউসুল আযম হযরত শাইখ সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং হাটহাজারীর ধলই গাউসিয়া আহমদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান। আলোচক তাঁর আলোচনায় উল্লেখ করেন,গাউসুল আযম হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী (ক.) ইসলাম ধর্মের অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্ব,সূফিরা তাঁকে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী’নামে সম্বোধন করেন। আধ্যাত্মিকতায় উচ্চমার্গের জন্য বড়পীর ইরাকের অন্তর্গত’জিলান’নামক স্থানে জন্মগ্রহণ করায় জিলানী সম্মানিত হিসাবে আবু মোহাম্মদ মুহিউদ্দীন প্রভৃতি উপাধি ও নামেও তাঁকে সম্বোধন করা হয়। তিনি আরও বলেন গাউসুল আযম হযরত সৈয়দ আবদুল কাদের জিলানীর জীবনের সাথে গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর জীবনের অপূর্ব মিল পাওয়া যায়। উভয়ের আবির্ভাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাঁদের পিতা-মাতাকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। তাঁরা চরম সংকট মুহূর্তেও কোনরূপ বিচলিত না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতেন অসহায়,নিঃস্ব,দরিদ্রদেরকে অকাতরে সাহায্য করতেন। তাঁদের মহান ব্যক্তিত্বের সংস্পর্শে এসে অসংখ্য মানুষ ইসলামের নৈতিক এবং আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করে যুগশ্রেষ্ঠ অলিউল্লাহতে পরিণত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই