1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলবাড়ীতে আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

ফুলবাড়ীতে আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।।

মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১০৩ Time View

ফুলবাড়ীতে আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।।

মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা এ্যাডভোকেট মো.শফিউল ইসলাম কর্তৃক মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একই গ্রামের ভুক্তভোগী কৃষক আমিনুল ইসলাম ও তার পরিবারবর্গ। (২৭ সেপ্টেম্বর) রোববার দুপুর ১২ টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আামিনুল ইসলাম বলেন আমার প্রতিপক্ষরা কিছুদিন পূর্বে আমার আবাদকৃত ৬ বিঘা জমির ধান বিষাক্ত কিটনাশক প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো সহ বাড়ী পোড়ানোর মিথ্যা মামলা দায়ের করেছেন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সরকারের সুদৃষ্টি ও সু-বিচার কামনা করছি। এসময় আমিনুল ইসলামের স্ত্রী-
ছেলে,ভাতিজাসহ স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই