1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

নরসিংদীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩০ Time View

নরসিংদীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ৮ মামলার চিহ্নিত আসামী,মাদক ব্যবসায়ী আল আমিন ওরফে সাটার আলামিনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শনিবার(২৬ অক্টোবর) রাতে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি শহরের বাসাইল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক জানান শনিবার বিকালে উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (পিপিএম-বার) নেতৃত্বে উপপরিদর্শক আইয়ুব খান,উপ পরিদর্শক জুয়েল রানা,আল আমিন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নরসিংদী সদর থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসাইল এলাকার শাপলা চত্ত্বরে খন্দকার ডিপার্টমেন্টাল ষ্টোরের সামনে থেকে মাদক বিক্রেতা আল আমিন ওরফে সাটার আল আমিনকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আলআমিন একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক সহ ৮টি মামলা রয়েছে। নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই