1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলছড়িতে প্রতিবন্ধী শিশু‌কে ধর্ষণের চেষ্টায়,অভিযুক্ত মাদ্রাসার সহকারী সুপার আটক - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ফুলছড়িতে প্রতিবন্ধী শিশু‌কে ধর্ষণের চেষ্টায়,অভিযুক্ত মাদ্রাসার সহকারী সুপার আটক

মোঃ রিপন মিয়া,ফুলছড়ি,গাইবান্ধা।
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৭ Time View

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের উত্তর কাঠুর (জোরভিটা
ভা‌টিয়াপারা) নামক গ্রামে দশ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আতোয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ঘটনার পরই শিশুটির বাবা বাদী হয়ে ফুলছড়ি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দুপুরেই অভিযুক্তকে আটক করা হয়। পারিবারিক ও এলাকাবা‌সীর সুত্রে জানা যায়,মানসিক প্রতিবন্ধী শিশু শিমা আক্তার (১০) নীলেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত আতোয়ার রহমান জলপাই দেওয়ার কথা বলে শোবার ঘ‌রে ডে‌কে নেয় এবং নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে ও শা‌রি‌রিক ভাবে হেনস্থা ক‌রে। প্রাথ‌মিকভা‌বে শিশু‌টির জবানবন্দীতে তার সা‌থে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়, তার বর্ণনায় ঘটনার সত‌্যতা পাওয়া গে‌ছে। শিশু‌টির পিতা সুরুজ মিয়া ব‌লেন,এর আগেও বিভিন্ন অজুহাতে তার মে‌য়ে‌কে ঘরে ডেকে নিতেন এবং শারীরিক নির্যাতন চালাতেন। তিনি আরও বলেন শিশুর আচরণে দিন দিন অস্বাভাবিকতা লক্ষ্য কর‌ছিলাম কিন্তু আজ তার সা‌থে এমন নির্মম ঘটনা ঘটবে তা বুঝতে পা‌রিনাই। এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই। ফুলছ‌ড়ি থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হা‌ফিজুর রহমান জানান,এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। ঘটনা তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই