1. admin@banglarmuktokontho.com : admin :
ক্ষমা চেয়ে চিরদিনের জন্য দল ত্যাগ করলেন আ’লীগ নেতা! - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ক্ষমা চেয়ে চিরদিনের জন্য দল ত্যাগ করলেন আ’লীগ নেতা!

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।।
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৩ Time View

ক্ষমা চেয়ে চিরদিনের জন্য দল ত্যাগ করলেন আ’লীগ নেতা!

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহবাসীর কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগ থেকে চিরদিনের জন্য বিদায় দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ। বেঁচে থাকলে তিনি আর জীবনেও আওয়ামী লীগ করবেন না বলেও ঘোষণা দেন। সাবেক এই ইউপি চেয়ারম্যান বৃহস্পতিবার ২৪ অক্টোবার বিকালে জানান,তিনি আর কোনদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে তার সম্পর্ক রাখবেন না। আশরাফ ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি এক ফেসবুকে জেলাবাসির কাছে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেন। আশরাফুল ইসলাম বলেন,তিনি হার্টের রোগী। কিছুদিন আগে বাইপাস সার্জারি করেছেন। তিনি স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন। গত পহেলা জুলাই সাবেক এই ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ তার বাড়ি তল্লাসী চালিয়ে পিস্তলের একটি ম্যাগজিন,একটি অবিস্ফরিত ককটেল,দেশী অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। কুমড়াবাড়িয়া ইউনিয়নে তিনি সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আশরাফুল ইসলাম আশরাফ এক সময় জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা ছিলেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তিনি দলী মনোনয়ন পেয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই