1. admin@banglarmuktokontho.com : admin :
সাবেক চেয়ারম্যানের স্ত্রীকে গলা কেটে হত্যা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সাবেক চেয়ারম্যানের স্ত্রীকে গলা কেটে হত্যা

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৬ Time View

সাবেক চেয়ারম্যানের স্ত্রীকে গলা কেটে হত্যা

স ম জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নামাজরত অবস্থায় লুৎফা বেগম নামে এক বৃদ্ধা নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লুৎফা বেগম (৭০) চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী। পান্না বেগম নামে এক স্কুলশিক্ষিকা এই ঘটনা ঘটিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই শিক্ষিকা নিজেও আহত হয়েছেন। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরে একটি প্লাস্টিকের চেয়ারে বসে মাগরিবের নামাজ পড়ছিলেন লুৎফা বেগম। এ সময় পেছন থেকে এসে প্রতিবেশী স্থানীয় তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা পান্না বেগম তার গলায় ছুরিকাঘাত করেন। বিষয়টি দেখে লুৎফা বেগমের পুত্রবধূ আফরোজা বেগম শিক্ষিকাকে ধরে ফেলেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে পান্না বেগম নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে আহত হন। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে কেন হত্যাকাণ্ড ঘটিয়েছেন,তা এখনো জানা যায়নি। বালাকান্দি এলাকার মাহাবুব বালা বলেন,ঘরে ঢুকে দেখি আমার চাচি লুৎফা বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আর পান্না বেগম পাশে খাটের ওপর শুয়ে আছেন। পরে জানতে পারি পান্না বেগম এই ঘটনা ঘটিয়েছেন। তদন্তপূর্বক আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো.নজরুল ইসলাম বলেন,ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক শিক্ষিকা। তিনিও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন,তার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ আছে। এখনো কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই