1. admin@banglarmuktokontho.com : admin :
শ্বশুরবাড়ি থেকে আটক ছাত্রলীগ নেতা! - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

শ্বশুরবাড়ি থেকে আটক ছাত্রলীগ নেতা!

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৭ Time View

শ্বশুরবাড়ি থেকে আটক ছাত্রলীগ নেতা!

স ম জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে তার শ্বশুরবাড়ির এলাকা থেকে আটক করে পুলিশে দিয়েছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল ২৪.অক্টোবর বৃহস্পতি বার রাতে তানজীর আহম্মেদ ২৫-৩০জন নেতাকর্মী নিয়ে তার শ্বশুরবাড়ি রূপসি স্লুইসগেট এলাকায় যান। এ সময় খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রিয়াজের শ্বশুরবাড়ি গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া,পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবদল ও ছাত্রদলের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তারাব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ যুবদল নেতা রাসেল ভুঁইয়া,সাইফুল ইসলাম,কাউছার,৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জুয়েল,৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান,রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সেনা বাহিনীর সদস্য ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিরকে তাদের হাতে তুলে দেওয়া হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান,রূপগঞ্জ ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শ্বশুর বাড়ি থেকে ছাত্রলীগ নেতা তানজীর আটক হওয়ায় পুরো এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই