1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ আহত-১৫ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদীতে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ আহত-১৫

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১২৩ Time View

নরসিংদীতে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ আহত-১৫

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ পাগলা শিয়ালের কামড়ে মনোহরদী ও সংলগ্ন কাপাসিয়ার কয়েকটি গ্রামে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর। আক্রান্তরা ভ্যাকসিনের অভাবে দুর্ভোগে রয়েছেন। গত বুধবার(২৩ অক্টোবর)দুপুর থেকে বৃহস্পতিবার(২৪ অক্টোবর)সকাল পর্যন্ত মনোহরদী কোচেরচর ও মনোহরদী সংলগ্ন গাজীপুর জেলার কাপাসিয়ার সনমানিয়া এবং মির্জানগরে ১৫ জন ব্যক্তি শিয়ালের কামড়ে আহত হয়েছে। ঘটনার শিকার কোচেরচর গ্রামের রফিকুল ইসলাম জানান,বুধবার দুপুরে এক স্কুল ফেরত শিশুকে পাগলা শিয়াল আক্রমণ করে। তাকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেও সেখানে মারাত্মক আক্রমণের শিকার হন। এভাবে সেখানে ৮/৯ জন আহত হন। শিয়ালের আক্রমণের শিকার কোচেরচর গ্রামের ফেরদৌসি,সোহেল,রাহি,তরিকুলের এর নাম জানা গেলেও অন্যদের নাম জানা সম্ভব হয়নি। তারা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কোচেরচরের সাদেকের ছেলে প্রাথমিক শিক্ষার্থী তরিকুল(৮)এর অবস্থা শোচনীয় হওয়ায় তাকে ঢাকায় নেয়া হয়েছে। একইভাবে বৃহস্পতিবার সকালে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ও মির্জানগর গ্রামেও পাগলা শিয়ালের কামড়ে ৪/৫ জন আহত হন। তাদের মধ্যে বাচ্চু,বকুল ও মোর্শেদার নাম জানা গেছে। তারা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। এ ব্যাপারে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ জানান,এ মুহূর্তে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নেই। তবে শিয়ালের কামড়ে আহত ব্যক্তি বেশি হলে ভ্যাকসিন এখানে আনা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই