1. admin@banglarmuktokontho.com : admin :
⁨ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছে সাবেক ছাত্রনেতা মো:শাহ আলম সিকদার - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

⁨ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছে সাবেক ছাত্রনেতা মো:শাহ আলম সিকদার

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২২ Time View

⁨ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছে সাবেক ছাত্রনেতা মো:শাহ আলম সিকদার

স ম জিয়াউর রহমান : দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ও স্বাধীন বাংলাদেশের জন্মের সাথে জড়িত যার নাম বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো:শাহ আলম সিকদার।
এক যুক্ত বিবৃতিতে তিনি বলেন,অপশক্তির অবৈধ সরকার ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ২৩ অক্টোবর ২০২৪ প্রজ্ঞাপন জারি করেছে। তাবেদার ইউনূসগংদের এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরও বলেন,ব্রিটিশ পরাধীনতার কবল থেকে মুক্ত হয়ে পাকিস্তানি পরাধীনতায় প্রবেশের এক বছরের মাথায় সময়ের প্রয়োজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। ৫২-এর ভাষা আন্দোলন,৫৪-এর সাধারণ নির্বাচন,৫৮-এর আইয়ুব বিরোধী আন্দোলন,৬২-এর শিক্ষা আন্দোলন,৬৬-এর ৬ দফা আন্দোলন,৬৯-এর গণঅভ্যুত্থান,৭০-এর নির্বাচন এবং ৭১-এর মুক্তিযুদ্ধে,বাংলাদেশ ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন,৭৫ পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের উত্তোরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ইতিহাসের সাধারণ পাঠক মাত্রই জানেন, বাংলা ও বাঙালির যা কিছু সোনালি অর্জন তার সবকিছুরই গর্বিত অংশীদারের গর্বিত নাম বাংলাদেশ ছাত্রলীগ। তিনি আরো বলেন,ছাত্রলীগ সবসময় ইতিহাস সৃষ্টি করে গেছে। যে শক্তি ইতিহাস সৃষ্টি করে,সে শক্তি অবিনশ্বর। তাই বাংলাদেশ ছাত্রলীগও অবিনশ্বর। তিনি আরও বলেন,অবৈধ ও অগণতান্ত্রিক ইউনুস সরকার কখনো বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগ মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানেই ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাসের অনন্য গৌরব চিহ্ন বাংলাদেশ ছাত্রলীগ। তিনি আরও বলেন,বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে ইউনুস সরকার বাংলাদেশকে অস্বীকার করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। এটা কখনো সফল হবে না। একজন ছাত্রলীগের কর্মী বেচে থাকতে বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না এবং বাংলাদেশের মাটিতে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই