1. admin@banglarmuktokontho.com : admin :
কুষ্টিয়ায় চাকরি দেয়ার নামে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় চাকরি দেয়ার নামে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে।

মোহন আলী স্টাফ রিপোর্টার।
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১২২ Time View

কুষ্টিয়ায় চাকরি দেয়ার নামে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে।

মোহন আলী স্টাফ রিপোর্টার।
কুষ্টিয়ার সদর উপজেলার কবুরহাট মন্ডলপাড়ার দাপোটি মহিলা আওয়ামী লীগ নেত্রী মনোয়ারা চাকরি দেয়ার নাম করে সর্বশান্ত হয়েছে অনেকে। একাধিক মানুষের থেকে টাকা হাতিয়ে নিয়ে চাকরি না দিয়ে তাদের ভয়-ভীতি ও শারীরিক নির্যাতন করেছে বলে জানা গেছে। কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার ছত্রছায়ায় থেকে এলাকায় চাঁদাবাজি,সন্ত্রাসী স্বেচ্ছাচারিতা সহ হয়রানি মুলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সরকারি ঘর টিউবওয়েল ও চাকরি দেওয়ার নাম করে সাধারন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কেউ প্রতিবাদ করতে গেলে তা হুমকি ধামকি মারধোর এবং মামলা দিয়ে হয়রানি করেছে। কুষ্টিয়া সদর উপজেলাধীন কবুরহাট এলাকার মোছাঃ চায়না খাতুন বলেন,মনোয়ারা খাতুন চাকরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হলেও আমি তার কাছে আমার চাকরির বিষয়ে জানতে চাইলে সে আমাকে বলে চাকরি হবে ব্যস্ত হয়ো না। তার কিছুদিন পরে মনোয়ারা খাতুন কে আমি বললাম যদি আমার চাকরি হয় তাহলে চাকরি দাও আর যদি চাকরি না হয় তাহলে আমার টাকা ফেরত দাও এ কথা বলার সঙ্গে সঙ্গে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একই গ্রামের মোছা:রেশমা খাতুন, নামের একজন বলেন,আমাকে সরকারি ঘর দেওয়ার নাম করে মনোয়ারা আমার কাছ থেকে টাকা নিয়েছে। আমাকে ঘর দিতে পারিনি টাকা ফেরত চাইতে গেলে সে আমাকে আওয়ামী লীগের ভয় দেখায়। বলে আমার থেকে টাকা ফেরত চাইলে ও আমার বিরুদ্ধে কোথাও কথা বললে তোকে এলাকায় থাকতে দেওয়া হবে না। একই গ্রামের আরো একজন মোঃ লালটু ইসলাম বলেন, আওয়ামী লীগের নেত্রী মনোয়ারা আমাকে সরকারি স্কুলের পিয়নের চাকরি দেওয়ার নাম করে আমার থেকে টাকা নিয়েছে। আমাকে দীর্ঘ চার বছর যাবৎ চাকরিও দেয় না,টাকা ফেরত দেয় না,টাকা ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। কিছুদিন আগে আমার নামে একটি মিথ্যা মামলা দিয়ে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানাচ্ছি। আরো স্থানীয় অনেক লোকজনের নিকট মনোয়ারা বেগম এবং রাজু আহম্মেদ বাঘার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে,মনোয়ারা নিজেকে আওয়ামী লীগের নেত্রী পরিচায় দেয়। সে স্থানীয় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা সাহেবের খুব কাছের লোক বলে পরিচয় দিয়ে থাকে। তার সাথে সব সময় রাজু আহম্মেদ বাঘাকে নিয়ে মোটর সাইকেলে এলাকায় ঘোরা ফিরা করে থাকে। মনোয়ারা বেগম সুযোগ পেলে গ্রামের নিরিহ লোকজনদের চাকুরী দিবার কথা বলে,সরকারী ঘর পাইয়ে দিবে,বিধবা ভাতার কার্ড পাইয়ে দিবে বলে অনেক লোকজনের নিকট থেকে অনেক টাকা প্রতারনা করে আত্মসাৎ করেছে। স্থানীয় নাজমা বেগম এর নিকট থেকে ৫০,০০০/= টাকা, নান্টু এর নিকট থেকে ৫২,০০০/= টাকা,নিয়েছে বলে তারা সাংবাদিকদের জানাই । এই মনোয়ারা এখন পর্যন্ত এলাকায় দাপটে সাথে নিরীহ লোকজনকে হুমকিধামকি ও হত্যার হুমকি দিয়ে আসছে। এমত অবস্থায় এলাকাবাসী বলেন,এই মনোয়ারার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই