1. admin@banglarmuktokontho.com : admin :
ভিয়েনায় ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৫ই আগস্টসহ জাতীয় আট দিবস বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভিয়েনায় ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৫ই আগস্টসহ জাতীয় আট দিবস বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৩২ Time View

ভিয়েনায় ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৫ই আগস্টসহ জাতীয় আট দিবস বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

স ম জিয়াউর রহমান :
ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৫ই আগস্টসহ জাতীয় আট দিবস বাতিলের প্রতিবাদে অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্দোগে সোমবার (২১ অক্টোবর ২০২৪) সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয় ভিয়েনার হেলওয়াগটাসে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি,অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী,লেখক
সাংবাদিক এম.নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা,ফিকুর রহমান বাবুল,যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু,সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন আমিনুল ইসলাম কাঞ্চন,আরিফ হারুন রশিদ প্রমুখ। অনুষ্ঠানে এম.নজরুল ইসলাম বলেন অপশক্তির অবৈধ সরকার পাকিস্তানীদের মাস্টারপ্ল্যান মতো বাঙালির স্বাধিকার-স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি পুড়িয়ে দেয়। ঢাকাসহ সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ম্যুরাল এবং মুক্তি সংগ্রামের স্মৃতিস্তম্ভ ভাঙচুর করে। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়গুলো ভাঙচুর করে। আওয়ামী লীগ সভাপতিসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে শতশত মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।’তিনি আরো বলেন,বাঙালির মুক্তি আন্দোলন নেতৃত্ব দিয়েছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নেতৃত্বেই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই অর্জনে বঙ্গবন্ধুর পাশে থেকে তাঁকে সাহস ও শক্তি যুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সদস্যগণ। তাঁদের অবদান মুছা যাবে না। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবস ও ১৭ই মার্চের শিশু দিবস ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত। ১৫ই আগস্ট বাঙালির সবচেয়ে বড় শোক দিবস। আমাদের জাতীয় ইতিহাসে এইসব দিবসের গুরুত্ব অপরিসীম। এই দিবসগুলো বাতিলের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবৈধ সরকার প্রধান ড.মুহাম্মদ ইউনূসকে স্মরণ করিয়ে দিচ্ছি,রিসেট বাটন চেপে ইতিহাস মুছা যায় না,যাবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই