1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় গ্রেফতার-০১ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নরসিংদীতে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় গ্রেফতার-০১

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩১ Time View

নরসিংদীতে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় গ্রেফতার-০১

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীতে ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৪) নামে এক নাস্তিককে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। রবিবার(২০ অক্টোবর)সকালে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৪)। সে মাগুরা জেলার শ্রীপুর থানার হোগলা ভাঙ্গা এলাকার রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে নরসিংদীর ভাগদী এসি মসজিদ সংলগ্ন মৃত সাহাব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। নরসিংদীর সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, গত ৯ অক্টোবর রফিকুল ইসলাম নামে এক নাস্তিক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটুক্তিমূলক উক্তি প্রকাশ করলে তা ধর্মপ্রাণ মুসুল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং তীব্র নিন্দা ও শাস্তির দাবী করেন। এ ঘটনায় সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকার মাকসুদুর রহমান (সজীব) নামে একব্যক্তি বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর নির্দেশনায় কটুক্তিকারী রফিকুলকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার বেলা ২টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশী পাহারায় আদালতে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই