1. admin@banglarmuktokontho.com : admin :
নিখোঁজের দুই বছর পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় জানা গেল মৃত ব্যক্তির। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিখোঁজের দুই বছর পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় জানা গেল মৃত ব্যক্তির।

মোহন আলী স্টাফ রিপোর্টার।
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২৮ Time View

নিখোঁজের দুই বছর পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় জানা গেল মৃত ব্যক্তির।

মোহন আলী স্টাফ রিপোর্টার।
কুষ্টিয়ার ভেড়ামারায় পরিবার থেকে নিখোঁজের দুই বছর পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃত এক ব্যক্তির পরিচয় জানা গেছে। কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে থাকা মৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন পটল(৬০) বলে নিশ্চিত করেছেন পিবিআই,কুষ্টিয়া শাখা। তিনি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রশিদিপাড়ার মৃত ছমির হোসেনের ছেলে। মৃতের ফুপাতো ভাই উজ্জ্বল হোসেন বলেন আমার ভাই(পটল) দুই বছর ধরে পরিবার থেকে নিখোঁজ ছিল।আজ (২০ অক্টোবর) ভেড়ামারা থানা হয়ে পিবিআই এর এক অফিসারের মাধ্যমে জানতে পারি সে গত ৪-৫ দিন ধরে কুষ্টিয়া সদর হাসপাতালে অজ্ঞাত হিসাবে ভর্তি ছিল। পরবর্তীতে তারা এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে। পরিচয় পত্র আমার কাছে পাঠিয়ে দিলে আমি সেটা নিশ্চিত করি। লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে থেকে আনা হচ্ছে। রাত সাড়ে ১১ টায় স্থানীয় ধরমপুর রশিদীপাড়া গোরস্থানে লাশ দাফন করা হবে।
ভেড়ামারা থানার এসআই তাহের বলেন,দেলোয়ার হোসেন পটল নামের এক ব্যক্তি পরিবার থেকে দুই বছর নিখোঁজ ছিল। শুনেছি সে মানসিক ভারসাম্যহীন ছিল। সে কুষ্টিয়ার সদর হাসপাতালে ভর্তি ছিল। পিবিআই তার পরিচয় সনাক্ত করেছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। আমরা তার পরিবারকে সেটা জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই