1. admin@banglarmuktokontho.com : admin :
সোমপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিঠু স্যার এর মুক্তির দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলন ও মানববন্ধন। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সোমপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিঠু স্যার এর মুক্তির দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলন ও মানববন্ধন।

রিপোর্টর : এমরান হোসেন সোহাগ চাটখিল উপজেলা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২৪ Time View

সোমপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসান মিঠু স্যার এর মুক্তির দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলন ও মানববন্ধন।

রিপোর্টর : এমরান হোসেন সোহাগ

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সোমপাড়া বাজার সংলগ্ন সোমপাড়া বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান মিঠুর মুক্তির দাবিতে ২০ অক্টোবর (রবিবার) সকাল নয়টায়, বেশ কয়েকদিন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ শেষে, রবিবার ক্লাস শুরু প্রথম দিনে শতশত ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উপস্থিততে প্রিয় শিক্ষক নাজমুল হাসান মিঠুর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আটকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ জানানো হয়।এসময় শিক্ষার্থীরা বাজারের অলিগলিতে মানববন্ধনের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর পর শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষে জোরালো বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানান। একপর্যায়ে প্রধান শিক্ষক মোঃ সেকান্দর উপস্থিত শতশত ছাত্রছাত্রী ও অভিভাবকদের শান্ত করতে, পরিস্থিতি মোকাবেলায় ছাত্রছাত্রী সহ সকল মহলের সহযোগিতা ও শিক্ষকের মুক্তির আশ্বাস দেন। প্রধান শিক্ষক মোঃ সেকান্দর জানান, অভিযোগকৃত শিক্ষক নাজমুল হাসান মিঠু আমার পরিচালিত স্কুলের সহকারী শিক্ষক। তার বিষয়ে একজন ছাত্রীর দায়ের করা অভিযোগে আমার কাছে কোন সত্যতা নেই। এবং নেই কোন তথ্য প্রমান। এটি একটি ষড়যন্ত্র ও হয়রানিমূলক উল্লেখ করে, শিক্ষক নাজমুল হাসান মিঠুর মুক্তির জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করছি। সহকারী প্রধান শিক্ষক আবদুল মান্নান কামরুল জানান, শিক্ষক নাজমুল হাসান মিঠুর অভিযোগের কোন তথ্য প্রমান আমাদের হাতে নেই, তিনি ও অভিযোগকৃত শিক্ষকের মুক্তি দিয়ে, শ্রেণীতে পাঠদানের আহবান জানান। উল্লেখ্যযে, অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১০ অক্টোবর বিকেলে বিদ্যালয় ছুটির পর ছাত্রীকে শিক্ষক নাজমুল হাসান তার কোচিং সেন্টারে ডেকে নিয়ে শ্লীলতাহানি অভিযোগ করেন। এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেন চাটখিল থানা পুলিশ। স্থানীয়রা জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের শিক্ষক নাজমুল হাসান মিঠুকে মুক্তি দিয়ে শ্রেণির পাঠদানে নিয়োজিত রাখা হোক। অন্যাথায় আমরা তিব্র আন্দোলন গড়ে তুলবো। আমরা তার মুক্তি চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই