1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে শিশুকে ভূল চিকিৎসার অভিযোগে ডাক্তারের জরিমানা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

মনোহরদীতে শিশুকে ভূল চিকিৎসার অভিযোগে ডাক্তারের জরিমানা

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১১৭ Time View

মনোহরদীতে শিশুকে ভূল চিকিৎসার অভিযোগে ডাক্তারের জরিমানা

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদীতে ভুল চিকিৎসা দেওয়ায় তিন বছরের এক শিশুর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শিশুটির মা ফাতেমা বেগম বাদী হয়ে মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।এ ঘটনায় শুক্রবার(১৮ অক্টোবর) দুপুরে সালিশের মাধ্যমে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছেন অভিযুক্ত চিকিৎসক ইবরাহীম এইচ সরকার। ফাতেমা বেগম উপজেলার কাচিকাটা ইউনিয়নের দাইরাদী গ্রামের ইমরান হোসেনের স্ত্রী। অভিযোগে ফাতেমা বেগম জানান,তাঁর তিন বছর বয়সী শিশু সন্তান ইসরাত জাহান চুলকানি রোগে ভুগছিল। গত ১ এপ্রিল তার চিকিৎসার জন্য মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অবস্থিত মা ও শিশু ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে আনা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইবরাহীম এইচ সরকার পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর সেখানে তাকে চুলকানির চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাপত্রে বিভিন্ন ওষুধসহ ট্রিয়েলন ইনজেকশন (১ এম.এম) লিখে দেন চিকিৎসক। নিয়মিত ওষুধ সেবন ও ইনজেকশন পুশ করার ১৫ দিন পর থেকে শিশুটির শরীরের পেছনের অংশে মাংস কমতে থাকে। কিছুদিন পর মাংস হাড়ের সঙ্গে মিশে যায়। গত ৯ অক্টোবর শিশুটিকে কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা.শাহ আলম সরকার রোগীর পরীক্ষা-নিরীক্ষা করেন। পরবর্তীতে তিনি জানান, ট্রিয়েলন ইনজেকশন পুশ করার কারণে শিশুর শারীরিক অবস্থা এমন হয়েছে। জরুরি ভিত্তিতে প্লাস্টিক সার্জারি করতে হবে। ফাতেমা আরও বলেন, শুক্রবার এক সালিশি বৈঠকের মাধ্যমে আমার মেয়ের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেন ডাক্তার ইব্রাহীম। অথচ গত সোমবার সকালে ডাঃ ইব্রাহিম এইচ সরকারকে মুঠোফোনে বিষয়টি জানানো হলে তিনি তখন আমাকে অনেক গালাগাল করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই