1. admin@banglarmuktokontho.com : admin :
শিক্ষকদের অনুপস্থিতির কারনে উত্তর লক্ষিপুর কলেজের সবাই ফেল। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

শিক্ষকদের অনুপস্থিতির কারনে উত্তর লক্ষিপুর কলেজের সবাই ফেল।

মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ Time View

শিক্ষকদের অনুপস্থিতির কারনে উত্তর লক্ষিপুর কলেজের সবাই ফেল।

মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উত্তর লক্ষিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পর পর দুই বছর এইচএসসি পরিক্ষায় কোন শিক্ষার্থী পাশ করতে পারন নাই। এতে জেলা ও উপজেলার আলোচনা ও সমালচনার কারন হয়ে দাড়িয়েছে কলেজটি। ফুলবাড়ী উপজেলার ৫নং ইউনিয়নের লক্ষিপুর বাজারে অবস্থিত উত্তর লক্ষিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। বিদ্যালয় ও কলেজের ক্যাম্পাস বেশ গোছানো, বিদ্যালয় ও কলেজের ভবনে ক্লাস রুম আছে একাধিক। ১৯৬৮ সালে স্থাপিত হওয়া বিদ্যালয়টির ক্যাম্পাসে বিভিন্ন জাতের গাছ লাগানো রয়েছে। সেই গাছের ছায়ায় মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। এতো মনোরম পরিবেশ থাকা স্বত্বেও ৫৮ বছর বয়সে এসে এই বিদ্যালয় ও কলেজটি দিনাজপুর জেলার লজ্জার কারন হয়ে দাড়িয়েছে। বিগত বছরে এই কলেজ থেকে কেউ এইচএসসি পাশ করেনি । ২০২৪ সাল এবছরও তিনজন শিক্ষার্থী এইচ এস এসি পরিক্ষায় অংশগ্রহন করেন। কিন্তু তারা কেউ পাাশ করতে পারেনি । ফলে জেলার বিভিন্ন উপজেলার মানুষের কাছে বিদ্যালয় ও কলেজটি এখন হাসির পাত্র হয়ে দাড়িছে। কেন এমন হলো বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন, এই কলেজ অনুমোদন পাওয়ার পর থেকে এখন পর্যন্ত এমপিও ভুক্ত না হওয়ায় কলেজে শিক্ষকদের অনাগ্রহ তৈরী হয়েছে। যার কারনে তারা কলেজে নিয়মিতভাবে আসন না। এই কলেজে শিক্ষার্থীরা ভর্তি হতেও চান না। যদি এমপিও হয় তাহলে সব ঠিক হয়ে যাবে বলে আমরা মনে করি।
এদিকে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার মন্ডল অভিযোগ করেন বলেন যে, বিগত আওয়ামীলীগের আমলে তৎকালিন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এই বিদ্যালয়ের সভাপতি হিসাবে দ্বায়িত্বে ছিলেন অথচ তিনি কলেজটি এমপিও ভুক্ত করেন নাই। আমি বর্তমান শিক্ষা উপদেষ্ঠার দৃষ্টি আকর্ষন করে অনুরোধ করছি যেন,কলজেটিকে দ্রুত এমপিও ভুক্ত করা হয়।
এবিষয়ে কলেজের অধ্যক্ষ, মোঃ মাসুদুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোন কথা বলতে অস্বীকৃতি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই