1. admin@banglarmuktokontho.com : admin :
চট্টগ্রামের একে খান মোড়ে চাঁদাবাজদের তান্ডব! - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামের একে খান মোড়ে চাঁদাবাজদের তান্ডব!

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫০ Time View

চট্টগ্রামের একে খান মোড়ে চাঁদাবাজদের তান্ডব!

বন্দর নগরী চট্টগ্রামের প্রবেশমুখখ্যাত এ কে খান মোড়ে জননী ডিপার্টমেন্টাল ষ্টোরে গত ১৬ অক্টোবর রাত ১১ টায় কতিপয় সুবিধাভোগী চাঁদবাজরা ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও আশপাশের প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে এর প্রমাণ মিলেছে।
বুধবার রাত ১১ টার দিকে নগরীর এ.কে.খান মোড়ের হাজী ইদ্রিস আলী মার্কেটের জননী ডিপার্টমেন্টাল ষ্টোরে সুবিধাভোগী জনৈক আনোয়ার ও গুরাইয়্যার নেতৃত্বে চিহ্নিত কতিপয় সন্ত্রাসীরা চাঁদা না দিলে ব্যবসা করতে দেবে না মর্মে প্রাণনাশের হুমকিও দেয়। চাঁদা দিতে অপারগতা জানালে স্থানীয় সন্ত্রাসী-চাঁদাবাজ সিন্ডিকেটের আনোয়ার, গুরাইয়্যা, ইমন, ফোরকান, হান্নান, সাদ্দাম, ইউনুস, সেলিমসহ কয়েকজন ব্যবসা প্রতিষ্ঠানটিতে অর্তকিত হামলা করে ব্যবসায়ী মিজানকে মারধোর করে জোরপূর্বক ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
নিরাপত্তা নিয়ে শংকিত ব্যবসায়ীরা জানান, বিগত সরকারের পতন পরবর্তী ভোল পাল্টে একই চাঁদাবাজ চক্রটি বিএনপির পরিচয় দিয়ে এলাকায় তাদের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে। বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে এই কি তার প্রতিদান উল্লেখ করে এ.কে. খান মোড়ের ব্যবসায়ীরা প্রশাসনের কাছে তাদের নিরাপত্তাসহ সন্ত্রাসী চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করে টাকা উদ্ধারের দাবী জানিয়েছেন। এসব সুবিধাভোগী চিহ্নিত সন্ত্রাসীদের এখনি নির্মূল না করলে পরিস্থিতির আরো জঠিল আকার ধারণ করবে।
এদিকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্ধর্ষ ছিনতায়ের বিষয়টি জানালে এস.আই শাহনেওয়াজের নেতৃত্বে পাহাড়তলী থানার একটি তদন্ত টিম ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইয়ের ২ দিন পেরিয়ে গেলেও টাকা উদ্ধার কিংবা কোন সন্ত্রাসীকে গ্রেফতার হয়নি মর্মে জানিয়েছেন উক্ত মার্কেটের ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই