1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ফুলছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১২৫ Time View

ফুলছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ

কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (CREA) প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস- ২০২৪ পালিত হয়।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় ফজলুপুর ইউনিয়ন পরিষদে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস এর প্রতিপাদ্য বিষয় ছিল “ গ্রামীণ নারীর মর্যাদাপূর্ণ জীবন গড়ি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করি”। অনুষ্ঠানে চর এলাকায় নারীগণ কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে বিভিন্ন সচেতনতা মূলক বার্তা সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন, ব্যানার হাতে মানববন্ধনে অংশগ্রহণ করে। ফজলুপুর ইউনিয়ন পরিষদের কক্ষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন এর পরিচালনায় এবং ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী মন্ডল’র সভাপতিত্বে ও ক্রিয়া প্রজেক্ট অফিসার সুলতানা বাহার’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসকেএস ফাউন্ডেশনের জেন্ডার চাইন্ড প্রটেকশন এন্ড সেফগার্ডিং’র সমন্বয়কারী উম্মে কুলছুম ইলা, জয়ীতা জয়ী বিথী বেগম, ক্লাইমেট একশন গ্রুপের সদস্য মোসুমী আক্তার সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সার্বিকভাবে সহায়তা করেন, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

উক্ত অনুষ্ঠানে বক্তরা বলেন, একজন গ্রামীণ নারী প্রতিদিন ১৬-১৮ ঘন্টা পারিবারিক ও কৃষি কাজে ব্যস্ত থাকলেও তাদের কাজের কোন মূল্যায়ন করা হয় না। পরিবার, সমাজ এবং সকলের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে নারীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেগুলোকে গুরুত্বের সাথে বিবেচনায় নেয়া দরকার। আরও বলেন, জলবায়ু সহনশীল কৃষি, খাদ্য নিরাপত্তায় গ্রামীণ নারীর ভুমিকা ও কৃষি সংশ্লিষ্ঠ অন্যান্য কাজে তাদের ভূমিকা থাকলেও নারীর এই মূল্যহীন ও অবমূল্যায়িত কাজ বা শ্রম ছাড়া কৃষির উৎপাদন অসম্ভব। তারা গ্রামীণ নারীদের এসকল কাজের গুরুত্ব উপলব্ধি ও স্বীকৃতির মাধ্যমে নারীর ক্ষমতায়নের পথ সুগম করার আহবান জানান।

মোঃ রিপন মিয়া
ফুলছড়ি, গাইবান্ধা। (১৬-১০-২০২৩ইং)
মোবাইলঃ ০১৭২১-২৩১৬২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই