1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

বীরগঞ্জে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি‘
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ Time View

বীরগঞ্জে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা, ও আলোচনা সভা  অনুষ্ঠিত

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি‘‘
এক সাথে চলব, সুন্দর সমাজ গড়বো’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জের শালবন মিলনায়তনে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ পরিবারের আয়োজনে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায়  বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা উত্তম শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা শাখার উপদেষ্টা এবং শ্যামল বাংলা স্কুলের পরিচালক জাকিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা উত্তর কর্মপরিষদের সদস্য প্রভাষক মাওলানা খোদা বখস, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, দিনাজপুর জেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় উপদেষ্টা মাইজার আলম, সংগঠনের কাহারোল উপজেলা শাখার উপদেষ্টা জয়নাল সরকার ও মেহেদী হাসান সুমন, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা, বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া আঁখি,ঝারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম সহ আরো অনেকে ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত উল্লাহ সিয়াম, পরিচালক ওমর ফারুক, সাধারণ সম্পাদক নুরনবী সহ আরো অনেকে। আলোচনা শেষে বিভিন্ন রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন।  এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই