1. admin@banglarmuktokontho.com : admin :
চাটখিলে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ বিক্ষোভ, গেইটে তালা, ভাংচুর ও আটক - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান নরসিংদীতে ডিএনসির অভিযান: গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সৎ ও নির্ভীক সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: মো. আজাদ খানকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন

চাটখিলে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ বিক্ষোভ, গেইটে তালা, ভাংচুর ও আটক

শাহ আলম সেলিম স্টাফ রিপোর্টার সমগ্র বাংলাদেশঃ
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ Time View

চাটখিলে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ বিক্ষোভ, গেইটে তালা, ভাংচুর ও আটক

নোয়াখালী জেলার চাটখিলের সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসানের বিরূদ্ধে। এ ঘাটনায় আজ মঙ্গলবার (১৫ই অক্টোবর) সকালে বিদ্যালয়ের ছাত্রী ও এলাকাবাসী সোমপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা বিদ্যালয়ের গেইটে তালা মেরে দিয়েছে এবং ঐ শিক্ষকের কোচিং সেন্টার ভাংচুর করেছে। এ ঘটনায় শিক্ষক নাজমুল হাসানকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় সোমপাড়া এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ থেকে জানা গেছে, ১০ অক্টোবর বিকেলে স্কুল ছুটির পর শিক্ষক নাজমুল ঐ ছাত্রীকে তার কোচিং সেন্টারে ডেকে আনেন। সেখানে তাকে শ্লীলতাহানির করে। এ সময় ঐ ছাত্রীর চিৎকারে পাশে থাকা আরেক ছাত্রী ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনার বিচার চেয়ে ঐ ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ করেন। স্থানীয় কিছু লোকজন থানা গিয়ে ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও ওসি তাদেরকে পাত্তা দেননি। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষক নাজমুলের বিরুদ্ধে মঙ্গলবার সকালে সোমপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা স্কুল গেইটে তালা মেরে বন্ধ করে দেয়। পরে নাজমুলের কোচিং সেন্টারে গিয়ে ভাংচুর করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকান্ত জানান, শ্লীলতাহানির ব্যাপারে ঐ ছাত্রী থানায় অভিযোগ করেছে। থানা পুলিশ ও প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নিবেন। ভূক্তভোগী আরো কয়েক জন ছাত্রী জানান, কোচিং সেন্টারে শিক্ষক নাজমুল ছাত্রীদের শ্লীলতাহানীসহ বিভিন্ন অপকর্ম করত। থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, তিনি উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষক নাজমুল হাসানকে আটক করা হয়েছে।

শাহ আলম সেলিম
০১৭১১৯৯১৪৮০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই